ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে পরিবর্তন চেয়েছিলাম, তা এখন পর্যন্ত হয়নি। সেটি বাস্তবায়নের তেমন কোনো লক্ষণও দেখছি না। বিএনপি সরকারের ভোটের আগের কথার সঙ্গে ভোটের পরের কথার মিল পাচ্ছি না। শনিবার (২০ জুন) বিকেলে ফেনী জেলা কার্যালয়ে আয়োজিত পৌর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবি পার্টি ফেনী পৌর শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব রেজওয়ান খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকি, জেলা শাখার সদস্য সচিব ফজলুল হক এবং ওমানপ্রবাসী নেতা নুর নবী নয়ন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, জেলা সদস্য জাহানারা আক্তার মনি এবং আহমেদ আলী নয়ন।
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে পরিবর্তন চেয়েছিলাম, তা এখন পর্যন্ত হয়নি। সেটি বাস্তবায়নের তেমন কোনো লক্ষণও দেখছি না। বিএনপি সরকারের ভোটের আগের কথার সঙ্গে ভোটের পরের কথার মিল পাচ্ছি না।
শনিবার (২০ জুন) বিকেলে ফেনী জেলা কার্যালয়ে আয়োজিত পৌর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবি পার্টি ফেনী পৌর শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব রেজওয়ান খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকি, জেলা শাখার সদস্য সচিব ফজলুল হক এবং ওমানপ্রবাসী নেতা নুর নবী নয়ন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, জেলা সদস্য জাহানারা আক্তার মনি এবং আহমেদ আলী নয়ন।
What's Your Reaction?