ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

পশ্চিমবঙ্গে ভোট দিতে গিয়ে দুই কেন্দ্রে অসুস্থ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। একটি ঘটনাটি ঘটেছে মালদহের মালতিপুরে এবং অপরটি পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে প্রাণ হারান কেশপুরের সীমা দেরি এলাকার বাসিন্দা ইসরাতন বিবি। তিনি সরিষাখোলা অঞ্চলের ২২৫ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন। ভোট দেয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। অপরদিকে মালতিপুর বিধানসভার কেন্দ্রের ১৫২ নম্বর বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন প্রমীলা বাগদি- নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধা। ভোটের লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন। প্রমীলা বাগদির স্বজন ষষ্ঠী মন্ডল জানান, সকাল ১১টার সময় ভোট দিতে গিয়েছিল। ভোটের লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রথমে বাড়িতে নিয়ে আসা হয় তারপর সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে। তবুও মৃত্যুর ঘটনার তদন্ত

ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু

পশ্চিমবঙ্গে ভোট দিতে গিয়ে দুই কেন্দ্রে অসুস্থ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। একটি ঘটনাটি ঘটেছে মালদহের মালতিপুরে এবং অপরটি পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে প্রাণ হারান কেশপুরের সীমা দেরি এলাকার বাসিন্দা ইসরাতন বিবি। তিনি সরিষাখোলা অঞ্চলের ২২৫ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন।

ভোট দেয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।

অপরদিকে মালতিপুর বিধানসভার কেন্দ্রের ১৫২ নম্বর বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন প্রমীলা বাগদি- নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধা। ভোটের লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন।

প্রমীলা বাগদির স্বজন ষষ্ঠী মন্ডল জানান, সকাল ১১টার সময় ভোট দিতে গিয়েছিল। ভোটের লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রথমে বাড়িতে নিয়ে আসা হয় তারপর সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে। তবুও মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ডিডি/টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow