সাইফুজ্জামান-রুকমীলা দম্পতির অর্থ আত্মসাৎ মামলায় আরও ১০ জনের সাক্ষ্য

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ও ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান রুকমীলা জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে দুদকের করা মামলায় আরও ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এ নিয়ে মামলাটিতে মোট ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ হয়। শুনানি শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ মে দিন ঠিক করেন আদালত। আদালত সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের করা এ মামলায় রাষ্ট্রপক্ষ আদালতে ১০ জন সাক্ষী হাজির করে। পরে তাদের জেরা সম্পন্ন হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন বলেন, আজ ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলায় অভিযোগে বলা হয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৫ কোটি টাকা ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ হিসেবে অনুমোদন করিয়ে তা আত্মসাৎ করা হয়। পরে সেই অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পদ কেনা হয়। অভিযোগপত্রে বলা হয়, জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট গ্রুপের এক কর্মকর্তাকে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠা

সাইফুজ্জামান-রুকমীলা দম্পতির অর্থ আত্মসাৎ মামলায় আরও ১০ জনের সাক্ষ্য

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী ও ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান রুকমীলা জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে দুদকের করা মামলায় আরও ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এ নিয়ে মামলাটিতে মোট ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ হয়। শুনানি শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ মে দিন ঠিক করেন আদালত।

আদালত সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশনের করা এ মামলায় রাষ্ট্রপক্ষ আদালতে ১০ জন সাক্ষী হাজির করে। পরে তাদের জেরা সম্পন্ন হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন বলেন, আজ ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

মামলায় অভিযোগে বলা হয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৫ কোটি টাকা ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ হিসেবে অনুমোদন করিয়ে তা আত্মসাৎ করা হয়। পরে সেই অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পদ কেনা হয়।

অভিযোগপত্রে বলা হয়, জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট গ্রুপের এক কর্মকর্তাকে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানের মালিক দেখিয়ে ঋণ অনুমোদন নেওয়া হয়েছিল। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে ধাপে ধাপে ওই অর্থ তুলে নেওয়া হয়।

মামলায় জাবেদ ও তার স্ত্রী রুকমীলা ছাড়াও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক চেয়ারম্যান, পরিচালক ও কর্মকর্তাসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, দুর্নীতি ও মানিলন্ডারিং আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মশিউর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow