তারেক রহমান প্রবাস থেকে সেনাপতির মতো নেতৃত্ব দিয়েছেন : শিমুল বিশ্বাস

পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাস থেকে রণাঙ্গনের সেনাপতির মতো আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। দেশের ভেতরে খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক আর প্রবাস থেকে ছিলেন তারেক রহমান।’  রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রবাস থেকে তারেক রহমান ঠিক সেনাপতির মতো রণাঙ্গনে কোন কর্মসূচির পর কোন কর্মসূচি দিতে হবে, কোন কর্মসূচি ঘোষণা করার পরে আন্দোলন সফল হবে সেসব দিক নির্দেশনা দিয়েছিলেন। আজকে তার বিরুদ্ধে যখন আমরা আন্দোলনে অংশগ্রহণকারী শক্তিরা কথা বলতে যাই যখন ভুলে যাই, কাকে অপমান করে আমরা বড় হতে চাইছি। সেই বিবেচনাবোধ আমাদের মধ্যে কাজ করে না। এটা আমাদের আমাদের দুর্গতির সতর্কবাণী। শিমুল বিশ্বাস বলেন, তারেক রহমানের কথা ছাত্র-জনতার আন্দোলনে আমরা শ্রমিক শ্রেণিকে যুক্ত করেছিলাম। শ্রমিক শ্রেণি অকাতরে জীবন দিয়েছেন। সহস্রাধিক মানুষ যে জীবন দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক শ্রেণি। আমাদের সব জীবন দেওয়ার লক্ষ্য ছিল একটি নিরাপদ জীবন গড়া। গণতন্ত্র ফেরানোর এই লড়াইয়ে যার যতটুকু অবদান তা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ

তারেক রহমান প্রবাস থেকে সেনাপতির মতো নেতৃত্ব দিয়েছেন : শিমুল বিশ্বাস
পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাস থেকে রণাঙ্গনের সেনাপতির মতো আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। দেশের ভেতরে খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক আর প্রবাস থেকে ছিলেন তারেক রহমান।’  রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রবাস থেকে তারেক রহমান ঠিক সেনাপতির মতো রণাঙ্গনে কোন কর্মসূচির পর কোন কর্মসূচি দিতে হবে, কোন কর্মসূচি ঘোষণা করার পরে আন্দোলন সফল হবে সেসব দিক নির্দেশনা দিয়েছিলেন। আজকে তার বিরুদ্ধে যখন আমরা আন্দোলনে অংশগ্রহণকারী শক্তিরা কথা বলতে যাই যখন ভুলে যাই, কাকে অপমান করে আমরা বড় হতে চাইছি। সেই বিবেচনাবোধ আমাদের মধ্যে কাজ করে না। এটা আমাদের আমাদের দুর্গতির সতর্কবাণী। শিমুল বিশ্বাস বলেন, তারেক রহমানের কথা ছাত্র-জনতার আন্দোলনে আমরা শ্রমিক শ্রেণিকে যুক্ত করেছিলাম। শ্রমিক শ্রেণি অকাতরে জীবন দিয়েছেন। সহস্রাধিক মানুষ যে জীবন দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক শ্রেণি। আমাদের সব জীবন দেওয়ার লক্ষ্য ছিল একটি নিরাপদ জীবন গড়া। গণতন্ত্র ফেরানোর এই লড়াইয়ে যার যতটুকু অবদান তা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow