ফুটবলারদের দাবি নিয়ে আলোচনায় বসবে বাফুফে
নতুন ফুটবল মৌসুমের দলবদল শুরুর আগে ফুটবলাররা বড় এক দাবি উপস্থাপন করেছেন বাফুফের কাছে। চলমান মৌসুমে দক্ষিণ এশিয়ার ফুটবলারদের স্থানীয় হিসেবে খেলানোর যে নিয়ম আছে তা বাতিল চেয়েছেন স্থানীয় ফুটবলাররা। সেই সাথে লিগে দল বাড়ানো ও বিদেশি কোটা কমানোসহ আরো কয়েকটি দাবিনামা বাফুফে সভাপতি বরাবর পেশ করেছেন করেছেন ফুটবলাররা। রোববার বাফুফের যে নির্বাহী কমিটির সভা হয়েছে সেখানে এই ইস্যুটি এজেন্ডাভুক্ত করেছিল বাফুফে। ১৯টি এজেন্ডার মধ্যে ৯ নম্বরে রাখা হয়েছিল সাম্প্রতিক সময়ের আলোচিত এই বিষয়টি। ফুটবলারদের দাবিকে উড়িয়ে দেয়নি বাফুফে। বিবেচনায় নিয়ে দেশের ফুটবলের অভিভাবক প্রতিষ্ঠানটি আলোচনা করতে যাচ্ছে খেলোয়াড়দের সাথে। রোববারের সভায় সেই সিদ্ধান্তই হয়েছে। সভার পর গণমাধ্যমকে ব্রিফ করেছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। একগাদা এজেন্ডা নিয়ে বসা এই সভায় চলেছে চার ঘন্টার মতো। তবে ১০ নম্বর এজেন্ডা পর্যন্ত আলোচনা করতে পেরেছে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায়। অনেকেরই আগ্রহ ছিল জাতীয় দলের প্রধান কোচ নিয়োগের বিষয়টি নিয়ে। ১১ নম্বর এজেন্ডায় থাকায় কোচের বিষয়টি
নতুন ফুটবল মৌসুমের দলবদল শুরুর আগে ফুটবলাররা বড় এক দাবি উপস্থাপন করেছেন বাফুফের কাছে। চলমান মৌসুমে দক্ষিণ এশিয়ার ফুটবলারদের স্থানীয় হিসেবে খেলানোর যে নিয়ম আছে তা বাতিল চেয়েছেন স্থানীয় ফুটবলাররা। সেই সাথে লিগে দল বাড়ানো ও বিদেশি কোটা কমানোসহ আরো কয়েকটি দাবিনামা বাফুফে সভাপতি বরাবর পেশ করেছেন করেছেন ফুটবলাররা।
রোববার বাফুফের যে নির্বাহী কমিটির সভা হয়েছে সেখানে এই ইস্যুটি এজেন্ডাভুক্ত করেছিল বাফুফে। ১৯টি এজেন্ডার মধ্যে ৯ নম্বরে রাখা হয়েছিল সাম্প্রতিক সময়ের আলোচিত এই বিষয়টি।
ফুটবলারদের দাবিকে উড়িয়ে দেয়নি বাফুফে। বিবেচনায় নিয়ে দেশের ফুটবলের অভিভাবক প্রতিষ্ঠানটি আলোচনা করতে যাচ্ছে খেলোয়াড়দের সাথে। রোববারের সভায় সেই সিদ্ধান্তই হয়েছে। সভার পর গণমাধ্যমকে ব্রিফ করেছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।
একগাদা এজেন্ডা নিয়ে বসা এই সভায় চলেছে চার ঘন্টার মতো। তবে ১০ নম্বর এজেন্ডা পর্যন্ত আলোচনা করতে পেরেছে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায়। অনেকেরই আগ্রহ ছিল জাতীয় দলের প্রধান কোচ নিয়োগের বিষয়টি নিয়ে।
১১ নম্বর এজেন্ডায় থাকায় কোচের বিষয়টি আর আলোচনা হয়নি। তাছাড়া জাতীয় দলের কোচ নিয়োগের জন্য বাফুফে যে আবেদনপত্র চেয়েছিল তার সময় চলমান আছে। এরই মধ্যে স্থানীয় ও বিদেশি মিলিয়ে চার শতাধিক আবেদন পড়েছে বলেও বলছে বিভিন্ন সূত্র। তবে বাফুফে থেকে এই বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।
আরআই/আইএইচএস/
What's Your Reaction?