ভোলার ১০ গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপন

ভোলার ১০ গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় ভোলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় বোরহানউদ্দিনের মনিরাম গ্রামের মজনু মিয়া বাড়ির দরজায় মসজিদ প্রাঙ্গণে। এখানে জামাতের ইমামতি করেন মাওলানা সিহাব উদ্দিন।  ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় বসবাসরত সাতকানিয়া মির্জাখালী দরবার, সুরেশ্বর দরবার শরীফ, মাইজভান্ডার, আটরশি ও দুদুমিয়া দরবারের অনুসারীরা আজ ঈদ পালন করছেন। মনিরাম সুরেশ্বর দরবারের প্রাক্তন খলিফার ছেলে রাসেদুল ইসলাম বলেন, আমরা একদিন আগে রোজা ও ঈদ পালন করি বিষয়টি এমন নয়- ভৌগোলিক কারণে চাঁদ দেখার ওপর ভিত্তি করে আমরা একদিন আগেই এটি পালন করি। এছাড়া সকাল সাড়ে ৮টায় বোরহানউদ্দিনের মুলাইপত্তন গ্রামের পঞ্চায়েত বাড়ির মসজিদ প্রাঙ্গণে আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা রতন মিয়া।  ওই গ্রামের সুরেশ্বর দরবারের প্রাক্তন খলিফার ছেলে মো. সুমন জানান, তাদের গ্রামে ১ হাজারের বেশি এবং পুরো জেলায় সব দরবার মিলিয়ে প্রায় ১০ থেকে ১৫ হাজার অনুসারী রয়েছেন। নাম

ভোলার ১০ গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপন
ভোলার ১০ গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় ভোলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় বোরহানউদ্দিনের মনিরাম গ্রামের মজনু মিয়া বাড়ির দরজায় মসজিদ প্রাঙ্গণে। এখানে জামাতের ইমামতি করেন মাওলানা সিহাব উদ্দিন।  ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় বসবাসরত সাতকানিয়া মির্জাখালী দরবার, সুরেশ্বর দরবার শরীফ, মাইজভান্ডার, আটরশি ও দুদুমিয়া দরবারের অনুসারীরা আজ ঈদ পালন করছেন। মনিরাম সুরেশ্বর দরবারের প্রাক্তন খলিফার ছেলে রাসেদুল ইসলাম বলেন, আমরা একদিন আগে রোজা ও ঈদ পালন করি বিষয়টি এমন নয়- ভৌগোলিক কারণে চাঁদ দেখার ওপর ভিত্তি করে আমরা একদিন আগেই এটি পালন করি। এছাড়া সকাল সাড়ে ৮টায় বোরহানউদ্দিনের মুলাইপত্তন গ্রামের পঞ্চায়েত বাড়ির মসজিদ প্রাঙ্গণে আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা রতন মিয়া।  ওই গ্রামের সুরেশ্বর দরবারের প্রাক্তন খলিফার ছেলে মো. সুমন জানান, তাদের গ্রামে ১ হাজারের বেশি এবং পুরো জেলায় সব দরবার মিলিয়ে প্রায় ১০ থেকে ১৫ হাজার অনুসারী রয়েছেন। নামাজ শেষে তারা নিয়ম অনুযায়ী পশু কোরবানি করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow