ভোলায় যৌথ অভিযানে নকল বিড়ি জব্দ, বাজারজাতের আগেই আটক

ভোলায় শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে সরবরাহ করা বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভোলা সদর উপজেলার কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড বেইজ ভোলা এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে প্রায় ৩ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ করা হয়, যা শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাত করার উদ্দেশ্যে সরবরাহ করা হচ্ছিল। জব্দকৃত বিড়ির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোলায় যৌথ অভিযানে নকল বিড়ি জব্দ, বাজারজাতের আগেই আটক

ভোলায় শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে সরবরাহ করা বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভোলা সদর উপজেলার কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড বেইজ ভোলা এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে প্রায় ৩ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ করা হয়, যা শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাত করার উদ্দেশ্যে সরবরাহ করা হচ্ছিল।

জব্দকৃত বিড়ির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow