মঙ্গলবার দোলযাত্রা উপলক্ষে দিনব্যাপী পূজা ও ধর্মীয় অনুষ্ঠান উদযাপন
দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা ও দোল উৎসবসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর সর্বজনীন পূজা কমিটি। সোমবার (২ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। দিনব্যাপী দোল উৎসব, পূজা ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হবে। অনুষ্ঠানটি কাভার করতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও চিত্রগ্রাহকদের উপস্থিত থাকার অনুরোধ জানায় মহানগর সর্বজনীন পূজা কমিটি।
দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা ও দোল উৎসবসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর সর্বজনীন পূজা কমিটি।
সোমবার (২ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। দিনব্যাপী দোল উৎসব, পূজা ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হবে।
অনুষ্ঠানটি কাভার করতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও চিত্রগ্রাহকদের উপস্থিত থাকার অনুরোধ জানায় মহানগর সর্বজনীন পূজা কমিটি।
What's Your Reaction?