মঙ্গলবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৈদ্যুতিক লাইনের উন্নয়ন ও গাছের ডালপালা ছাঁটাই কাজের জন্য মঙ্গলবার (১৯ মে) রাজশাহীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।  সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। নেসকোর রাজশাহী নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ মে বনগ্রাম ফিডারের আওতায় কিসমত কুখণ্ডী, কুখণ্ডী, সোনারপাড়া ও বামনশিখড় (মা ভাটা) এলাকায় বিদ্যুৎ থাকবে না। ২০ মে কাটাখালী ওভারহেড ফিডারের আওতায় কাটাখালী বাজার, এমাদপুর, সুচারণ ও কাটাখালী পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৈদ্যুতিক লাইনের উন্নয়ন ও গাছের ডালপালা ছাঁটাই কাজের জন্য মঙ্গলবার (১৯ মে) রাজশাহীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

নেসকোর রাজশাহী নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ মে বনগ্রাম ফিডারের আওতায় কিসমত কুখণ্ডী, কুখণ্ডী, সোনারপাড়া ও বামনশিখড় (মা ভাটা) এলাকায় বিদ্যুৎ থাকবে না। ২০ মে কাটাখালী ওভারহেড ফিডারের আওতায় কাটাখালী বাজার, এমাদপুর, সুচারণ ও কাটাখালী পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow