‘মঙ্গল শোভাযাত্রা’র নাম ‘আনন্দ শোভাযাত্রা’ করার প্রয়োজন ছিল না

  পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে ‘আনন্দ শোভাযাত্রা’ করার কোনো প্রয়োজন ছিল না বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শোভাযাত্রার নামকরণ নিয়ে বিতর্ককে ‘অনর্থক’ উল্লেখ করে তিনি বলেন, আমরা আনন্দ ও মঙ্গলের এই বিতর্কটা অনর্থক মনে করি। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউনেসকো স্বীকৃত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করে। এ সিদ্ধান্ত তখন সারাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন হবে জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, শোভাযাত্রাটি মঙ্গল শোভাযাত্রা নামে চলে আসছিল। আমাদের কোনো এলার্জি নেই যে ‘মঙ্গল’ দিলে আমাদের ক্ষতি হবে বা ‘আনন্দ’ দিলে আমাদের লাভ হবে। আমরা আনন্দ ও মঙ্গলের এই বিতর্কটা অনর্থক মনে করি। বরং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিতে চাই যে, তারা এটি পালন করেছে। অন্তর্বর্তীকালীন সরকার তো পহেলা বৈশাখ উদ

‘মঙ্গল শোভাযাত্রা’র নাম ‘আনন্দ শোভাযাত্রা’ করার প্রয়োজন ছিল না

 

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে ‘আনন্দ শোভাযাত্রা’ করার কোনো প্রয়োজন ছিল না বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শোভাযাত্রার নামকরণ নিয়ে বিতর্ককে ‘অনর্থক’ উল্লেখ করে তিনি বলেন, আমরা আনন্দ ও মঙ্গলের এই বিতর্কটা অনর্থক মনে করি।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউনেসকো স্বীকৃত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করে। এ সিদ্ধান্ত তখন সারাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন হবে জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, শোভাযাত্রাটি মঙ্গল শোভাযাত্রা নামে চলে আসছিল। আমাদের কোনো এলার্জি নেই যে ‘মঙ্গল’ দিলে আমাদের ক্ষতি হবে বা ‘আনন্দ’ দিলে আমাদের লাভ হবে। আমরা আনন্দ ও মঙ্গলের এই বিতর্কটা অনর্থক মনে করি। বরং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিতে চাই যে, তারা এটি পালন করেছে।

অন্তর্বর্তীকালীন সরকার তো পহেলা বৈশাখ উদযাপন বা মঙ্গল শোভাযাত্রাকে বিতর্কিত করতে চেয়েছে—এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদী আমল থেকে তো তারা ভালো করেছে।’

আপনারা এবার চারুকলা থেকে বের হওয়া শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা রাখবেন নাকি আনন্দ শোভাযাত্রা থাকবে—এ বিষয়ে প্রশ্ন করা হলে সংস্কৃতিমন্ত্রী বলেন, আমরা মনে করি মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা নাম দিয়েছে আমরা তাদের (অন্তর্বর্তীকালীন সরকার) ধন্যবাদ জানাই। কিন্তু, এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না।

আরএমএম/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow