মধুমতী নদীতে গোসল করতে গিয়ে কিশোরী নিখোঁজ
নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে গোসল করতে গিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। গতকাল রবিবার (১০ মে) বিকেলে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় মধুমতী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর নাম সীমা খানম (১৪)। সীমা খানম পাশ্ববর্তী ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানী বাড়িতে থাকতো। স্থানীয় সূত্রে জানা গেছে , সীমা তার নানীর সঙ্গে মধুমতী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সীমার কোন সন্ধান পায় নাই। পরবর্তীতে লোহাগড়া ফায়ার সার্ভিস ষ্টেশনকে খবর দিলে ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোহাগ উজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। লোহাগড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোহাগ উজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনা অবহিত করা হয়েছে। সোমবার সকালে খুলনা থেকে আগত ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করবে।#
নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীতে গোসল করতে গিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। গতকাল রবিবার (১০ মে) বিকেলে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় মধুমতী নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ হওয়া ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর নাম সীমা খানম (১৪)। সীমা খানম পাশ্ববর্তী ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানী বাড়িতে থাকতো।
স্থানীয় সূত্রে জানা গেছে , সীমা তার নানীর সঙ্গে মধুমতী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সীমার কোন সন্ধান পায় নাই। পরবর্তীতে লোহাগড়া ফায়ার সার্ভিস ষ্টেশনকে খবর দিলে ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোহাগ উজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
লোহাগড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোহাগ উজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনা অবহিত করা হয়েছে। সোমবার সকালে খুলনা থেকে আগত ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করবে।#
What's Your Reaction?