মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেই বিশ্বকাপ নিয়ে যে বার্তা দিল ফিফা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় নড়ে উঠেছে ফুটবল বিশ্বও। এমন পরিস্থিতির মধ্যেও নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬—এমনটাই জানিয়েছেন ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি। ডালাসে আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র পরিদর্শনের সময় তিনি বলেন, ‘বিশ্বকাপ এত বড় একটি আয়োজন যে এটি থেমে থাকার সুযোগ নেই। শেষ পর্যন্ত পরিস্থিতির সমাধান হবে এবং যারা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে তারা সবাই অংশ নিতে পারবে বলে আমরা আশা করি।’ বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে জড়িয়ে থাকায় বিষয়টি নিয়ে নজর রাখছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, তারা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইরান ইতোমধ্যে এশিয়ান বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। গ্রুপ ‘জি’-তে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং মিশর। এই গ্রুপের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা। চলতি বছরের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এতে অংশ ন

মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যেই বিশ্বকাপ নিয়ে যে বার্তা দিল ফিফা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় নড়ে উঠেছে ফুটবল বিশ্বও। এমন পরিস্থিতির মধ্যেও নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬—এমনটাই জানিয়েছেন ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি।

ডালাসে আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র পরিদর্শনের সময় তিনি বলেন, ‘বিশ্বকাপ এত বড় একটি আয়োজন যে এটি থেমে থাকার সুযোগ নেই। শেষ পর্যন্ত পরিস্থিতির সমাধান হবে এবং যারা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে তারা সবাই অংশ নিতে পারবে বলে আমরা আশা করি।’

বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দেশটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে জড়িয়ে থাকায় বিষয়টি নিয়ে নজর রাখছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, তারা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে প্রতিদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ইরান ইতোমধ্যে এশিয়ান বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। গ্রুপ ‘জি’-তে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং মিশর। এই গ্রুপের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা।

চলতি বছরের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এতে অংশ নেবে ৪৮টি দল এবং ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow