মধ্যরাতে ঝরল একই পরিবারের ৩ প্রাণ

যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন সদস্য। সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক আড়াইটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন— মণিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া (জনি), তার বাবা মজিদ সরদার এবং শিশু কন্যা। আহতরা হলেন— জাকারিয়ার স্ত্রী, ছেলে ও মা। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি গন্তব্যে ফিরছিল। রাত আড়াইটার দিকে গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দ্রুতগতির গাড়িটি রাস্তার পাশের একটি বড় বটগাছে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা, গভীর রাতে অতিরিক্ত গতির কারণে অথবা চালক তন্দ্রাচ্

মধ্যরাতে ঝরল একই পরিবারের ৩ প্রাণ

যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন সদস্য।

সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক আড়াইটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— মণিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া (জনি), তার বাবা মজিদ সরদার এবং শিশু কন্যা। আহতরা হলেন— জাকারিয়ার স্ত্রী, ছেলে ও মা। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি গন্তব্যে ফিরছিল। রাত আড়াইটার দিকে গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দ্রুতগতির গাড়িটি রাস্তার পাশের একটি বড় বটগাছে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা, গভীর রাতে অতিরিক্ত গতির কারণে অথবা চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow