মন্ত্রীর পদত্যাগ, রাঙ্গামাটিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের খবরে বিক্ষোভ করেছেন রাঙ্গামাটি জেলা বিএনপির নেতাকর্মীরা। সোমবার (১ জুন) বিকেলে শহরের গর্জনতলী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আবারও সেখানে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। সড়ক অবরোধের কারণে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে জেলার শীর্ষ নেতারা এসে রাস্তা থেকে কর্মীদের তুলে দেন। এতে যান চলাচল স্বাভাবিক হয়। দায়িত্ব গ্রহণের সাড়ে তিন মাসের মাথায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং

মন্ত্রীর পদত্যাগ, রাঙ্গামাটিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের খবরে বিক্ষোভ করেছেন রাঙ্গামাটি জেলা বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (১ জুন) বিকেলে শহরের গর্জনতলী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আবারও সেখানে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। সড়ক অবরোধের কারণে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে জেলার শীর্ষ নেতারা এসে রাস্তা থেকে কর্মীদের তুলে দেন। এতে যান চলাচল স্বাভাবিক হয়।

দায়িত্ব গ্রহণের সাড়ে তিন মাসের মাথায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

মন্ত্রীর পদত্যাগ, রাঙ্গামটিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং দায়িত্ব পালনে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছে। সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে বর্তমান পদ থেকে অব্যাহতি নেওয়া প্রয়োজন।’

আরও পড়ুন-
যে কারণে পদত্যাগ করলেন দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি আইনজীবী সাইফুল ইসলাম পনির বলেন, ‘শুধু অসুস্থতার যে অজুহাত এটা কোনো অজুহাত নয়, এর বাইরেও মন্ত্রণালয়ের কিছু অভ্যন্তরীণ সমস্যা থাকতে পারে বলে মনে হচ্ছে। মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে যে স্বাধীনতা সেখানে অযাচিত হস্তক্ষেপ বা অন্যকিছু হতে পারে। এমন কিছু সমস্যার কারণে তিনি পদত্যাগ করেছেন বলে মনে হচ্ছে। খবরটি শোনার পর অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু যোগাযোগ সম্ভব হয়নি।’

উল্লেখ্য, ২০০৬ সালে চারদলীয় জোট সরকারের শেষ সময়ে তৎকালীন উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান দলত্যাগ করলে বিএনপিতে যোগ্য নেতৃত্বের প্রয়োজন দেখা দেয়। সেসময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে প্রায় ২০ বছরের জুডিসিয়াল সার্ভিসের চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন দীপেন দেওয়ান। তবে রাজনীতিতে প্রবেশের পরপরই নানা প্রতিকূলতার মুখোমুখি হন তিনি।

পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। গত ১৭ ফেব্রুয়ারি তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। একই দিন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

আবু দারদা খান আরমান/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow