মন্ত্রী আবার ব্যাখ্যা দিয়ে বললেন, ‘চাঁদা ও চাঁদাবাজি এক বিষয় নয়’
শ্রমিক ও মালিকদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নির্ধারিত ও সংগৃহীত চাঁদাকে চাঁদাবাজি বলা যায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, মসজিদে, সংগঠনে, রাজনৈতিক দলে চাঁদা দেওয়া অবৈধ নয়। অর্থাৎ চাঁদাবাজি নির্ভর করে পরিপ্রেক্ষিতের ওপর। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌপরিবহন সভাকক্ষে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকরা আবার চাঁদা ও চাঁদাবাজি নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী রবিউল আলম এমন উত্তর দেন।