মব সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক থাকার ঘোষণা ছাত্রদলের
নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে যেকোনো ধরনের মব সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেছেন, ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনের ফলাফল পরিবর্তনের উদ্দেশ্যে মব সৃষ্টি করে চাপ প্রয়োগের চেষ্টা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন। ফেসবুক পোস্টে নাছির উদ্দীন নাছির বলেন, এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্পষ্ট রায় দিয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, কোথাও কোথাও নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে মব তৈরির অপচেষ্টা লক্ষ্য করা গেছে। তিনি আরও বলেন, ফলাফলকে কেন্দ্র করে যদি কোনো এলাকায় মব সৃষ্টি করার চেষ্টা করা হয়, তবে ছাত্রদল নীরব থাকবে না। এ ধরনের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ছাত্রদলের এ নেতা বলেন, জনগণের রায় ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানানো সবার দায়িত্ব। নির্বাচন পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্
নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে যেকোনো ধরনের মব সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেছেন, ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনের ফলাফল পরিবর্তনের উদ্দেশ্যে মব সৃষ্টি করে চাপ প্রয়োগের চেষ্টা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে নাছির উদ্দীন নাছির বলেন, এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্পষ্ট রায় দিয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, কোথাও কোথাও নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে মব তৈরির অপচেষ্টা লক্ষ্য করা গেছে।
তিনি আরও বলেন, ফলাফলকে কেন্দ্র করে যদি কোনো এলাকায় মব সৃষ্টি করার চেষ্টা করা হয়, তবে ছাত্রদল নীরব থাকবে না। এ ধরনের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ছাত্রদলের এ নেতা বলেন, জনগণের রায় ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানানো সবার দায়িত্ব। নির্বাচন পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
এদিকে নির্বাচন পরবর্তী পরিস্থিতি ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করেছে।
What's Your Reaction?