মমতাকে এক্সে ‘আনফলো’ করল কলকাতা পুলিশ, ফলো তালিকায় বিজেপির নতুন মুখ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কলকাতা পুলিশের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনফলো করা হয়েছে। আনন্দবাজার পত্রিকার শনিবার (৯ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কলকাতা পুলিশের অ্যাকাউন্ট থেকে নতুন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও), কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সদ্য শপথ নেওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফলো করা শুরু হয়েছে। রাজ্যে বিজেপির প্রথম সরকার গঠনের পর কলকাতাজুড়ে প্রশাসনিক বিভিন্ন পরিবর্তনের মধ্যেই এই ডিজিটাল পরিবর্তন নজরে আসে। বর্তমানে কলকাতা পুলিশের এক্স অ্যাকাউন্টটি মোট ৪২টি অ্যাকাউন্ট অনুসরণ করছে। এর মধ্যে কেন্দ্র ও পশ্চিমবঙ্গের নতুন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শীর্ষ নেতা ও সরকারি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট রয়েছে। গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে ১৫ বছরের তৃণমূল ক
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কলকাতা পুলিশের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনফলো করা হয়েছে।
আনন্দবাজার পত্রিকার শনিবার (৯ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কলকাতা পুলিশের অ্যাকাউন্ট থেকে নতুন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও), কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সদ্য শপথ নেওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফলো করা শুরু হয়েছে।
রাজ্যে বিজেপির প্রথম সরকার গঠনের পর কলকাতাজুড়ে প্রশাসনিক বিভিন্ন পরিবর্তনের মধ্যেই এই ডিজিটাল পরিবর্তন নজরে আসে।
বর্তমানে কলকাতা পুলিশের এক্স অ্যাকাউন্টটি মোট ৪২টি অ্যাকাউন্ট অনুসরণ করছে। এর মধ্যে কেন্দ্র ও পশ্চিমবঙ্গের নতুন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শীর্ষ নেতা ও সরকারি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট রয়েছে।
গত ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়। নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে ১৫ বছরের তৃণমূল কংগ্রেস সরকারের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি।
What's Your Reaction?