মমেকে হাম আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ওমর ফারুক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া শিশুটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। সাড়ে তিন মাস বয়সী ওই শিশুকে গত ১৫ জুলাই হামের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। হামের উপসর্গের পাশাপাশি শিশুটি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২০ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৮৭ শিশু চিকিৎসাধীন রয়েছে। চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই হামের উপসর্গে আক্রান্ত শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। চিকিৎসকরা অভিভাবকদের শিশুদের মধ্যে জ্বর, শরীরে র‌্যাশ বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিচ্ছেন। হোসাইন সুলভ/কেএইচকে/জেআইএম

মমেকে হাম আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ওমর ফারুক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া শিশুটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। সাড়ে তিন মাস বয়সী ওই শিশুকে গত ১৫ জুলাই হামের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। হামের উপসর্গের পাশাপাশি শিশুটি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২০ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৮৭ শিশু চিকিৎসাধীন রয়েছে।

চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই হামের উপসর্গে আক্রান্ত শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। চিকিৎসকরা অভিভাবকদের শিশুদের মধ্যে জ্বর, শরীরে র‌্যাশ বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিচ্ছেন।

হোসাইন সুলভ/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow