মরিনহোর রিয়াল মাদ্রিদের পরিকল্পনায় নেই আর্জেন্টিনার ‘ভবিষ্যৎ’ তারকা

রিয়াল মাদ্রিদে নতুন কোচ হিসেবে হোসে মরিনহোর আগমনে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুনো। তবে সেই স্বপ্ন আপাতত পূরণ হচ্ছে না। পর্তুগিজ এই কোচের পরিকল্পনায় না থাকায় ১৮ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডারকে চলতি দলবদলে ধারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। গত মৌসুমে ধারাবাহিকতা হারিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন মাস্তানতুনো। তিনি আশা করেছিলেন মরিনহোর অধীনে নিজেকে নতুনভাবে প্রমাণ করবেন। কিন্তু ক্লাবের নতুন পরিকল্পনায় তার জায়গা হয়নি। এদিকে বের্নার্দো সিলভার আগমন এবং মাইকেল ওলিসেকে দলে ভেড়ানোর সম্ভাবনা মাস্তানতুনোর সুযোগ আরও কমিয়ে দিয়েছে। এর আগেই তিনি আর্দা গুলারের কাছেও একাদশে জায়গা হারিয়েছিলেন। যদিও তার প্রতিভা নিয়ে রিয়ালের কোনো সন্দেহ নেই-ক্লাবটি তাকে দলে ভেড়াতে প্রায় ৬০ মিলিয়ন ইউরো ব্যয় করেছিল। তাই তাকে স্থায়ীভাবে বিক্রি নয়, কোনো বাধ্যতামূলক ক্রয় শর্ত ছাড়াই ধারে পাঠানোর পরিকল্পনা করেছে রিয়াল। উদ্দেশ্য, অন্য একটি ক্লাবে নিয়মিত খেলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া। ঠিক যেমনটি করা হয়েছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিকের ক্ষেত্রে। ইতোমধ্যে স্পেন ও ইউরোপের পাঁচটিরও বেশি ক্লা

মরিনহোর রিয়াল মাদ্রিদের পরিকল্পনায় নেই আর্জেন্টিনার ‘ভবিষ্যৎ’ তারকা

রিয়াল মাদ্রিদে নতুন কোচ হিসেবে হোসে মরিনহোর আগমনে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুনো। তবে সেই স্বপ্ন আপাতত পূরণ হচ্ছে না। পর্তুগিজ এই কোচের পরিকল্পনায় না থাকায় ১৮ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডারকে চলতি দলবদলে ধারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

গত মৌসুমে ধারাবাহিকতা হারিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন মাস্তানতুনো। তিনি আশা করেছিলেন মরিনহোর অধীনে নিজেকে নতুনভাবে প্রমাণ করবেন। কিন্তু ক্লাবের নতুন পরিকল্পনায় তার জায়গা হয়নি।

এদিকে বের্নার্দো সিলভার আগমন এবং মাইকেল ওলিসেকে দলে ভেড়ানোর সম্ভাবনা মাস্তানতুনোর সুযোগ আরও কমিয়ে দিয়েছে। এর আগেই তিনি আর্দা গুলারের কাছেও একাদশে জায়গা হারিয়েছিলেন। যদিও তার প্রতিভা নিয়ে রিয়ালের কোনো সন্দেহ নেই-ক্লাবটি তাকে দলে ভেড়াতে প্রায় ৬০ মিলিয়ন ইউরো ব্যয় করেছিল।

তাই তাকে স্থায়ীভাবে বিক্রি নয়, কোনো বাধ্যতামূলক ক্রয় শর্ত ছাড়াই ধারে পাঠানোর পরিকল্পনা করেছে রিয়াল। উদ্দেশ্য, অন্য একটি ক্লাবে নিয়মিত খেলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া। ঠিক যেমনটি করা হয়েছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিকের ক্ষেত্রে।

ইতোমধ্যে স্পেন ও ইউরোপের পাঁচটিরও বেশি ক্লাব মাস্তানতুনোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জুনের শুরুতে রিভার প্লেট তাকে ফিরিয়ে আনার আগ্রহ দেখালেও রিয়াল মাদ্রিদ বড় ইউরোপীয় লিগের কোনো ক্লাবেই তাকে পাঠাতে চায়।

মাত্র ১৮ বছর বয়সেই কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন এই আর্জেন্টাইন। দুই মাস আগে ২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দলে জায়গা পাননি, যদিও বাছাইপর্বের প্রস্তুতিতে তিনি দলের অংশ ছিলেন এবং এক ম্যাচে লিওনেল মেসির ১০ নম্বর জার্সিও পরেছিলেন।

গত মৌসুমে রিয়ালের হয়ে তিনি ৩৫টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ১৭টিতে ছিলেন শুরুর একাদশে। করেছেন ৩টি গোল, তবে কোনো অ্যাসিস্ট করতে পারেননি। এছাড়া লা লিগায় গেতাফের বিপক্ষে লাল কার্ডও দেখেছিলেন।

সব মিলিয়ে, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এই সময়ে নিয়মিত খেলার সুযোগ করে দিতেই মাস্তানতুয়োনোকে ধারে পাঠানোর পথে হাঁটছে রিয়াল মাদ্রিদ। সেখানে ভালো পারফর্ম করে আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের জায়গা ফিরে পাওয়াই হবে তার মূল লক্ষ্য।

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow