মহানগর যুবদল নেতা বহিষ্কার

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। 

মহানগর যুবদল নেতা বহিষ্কার

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow