‘মহান মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে’
মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়। ফজলুর রহমান বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনে বাঙালিরা নেতৃত্ব দিয়েছিল এবং সেই ধারাবাহিকতায়ই দেশ স্বাধীন হয়েছে। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয় এবং সহযোগিতা করে। এ সময় ভারতের হাজার হাজার সৈন্য বাংলাদেশের মাটিতে প্রাণ দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো না দিলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কঠিন হয়ে পড়ত। আন্তর্জাতিক পরিসরে ওই সমর্থন মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধের সঙ্গে সাম্প্রতিক গণআন্দোলনের তুলনা নিয়ে সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, এমন তুলনা মুক্তিযুদ্ধকে খাটো করে। তিনি এ প্রসঙ্গে উদাহরণ দিয়ে বলেন, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা বা হিমালয়ের
মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।
ফজলুর রহমান বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনে বাঙালিরা নেতৃত্ব দিয়েছিল এবং সেই ধারাবাহিকতায়ই দেশ স্বাধীন হয়েছে। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয় এবং সহযোগিতা করে। এ সময় ভারতের হাজার হাজার সৈন্য বাংলাদেশের মাটিতে প্রাণ দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো না দিলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কঠিন হয়ে পড়ত। আন্তর্জাতিক পরিসরে ওই সমর্থন মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধের সঙ্গে সাম্প্রতিক গণআন্দোলনের তুলনা নিয়ে সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, এমন তুলনা মুক্তিযুদ্ধকে খাটো করে। তিনি এ প্রসঙ্গে উদাহরণ দিয়ে বলেন, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা বা হিমালয়ের সঙ্গে টিলার তুলনার মতোই এ ধরনের তুলনা অযৌক্তিক।
তিনি আরও বলেন, বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রাম কোনো একদিনের ঘটনা নয়; বরং দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে এ অর্জন এসেছে।
What's Your Reaction?