মহান মে দিবসে সুনামগঞ্জে শ্রমিক ঐক্য পরিষদের র্যালি ও আলোচনা সভা
মহান মে দিবস-২০২৬ উপলক্ষে জেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় র্যালিটি সুনামগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি হাসন রাজা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো: সুহেল আহমদের সভাপতিত্বে এবং ইজি বাইক পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও সুনামগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মাসুক আলম, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, পৌর বিএনপির আহ্বায়ক জুনেদ আহমদ, পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, বাসসের জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ হানিফ মিয়া, শ্রমিক নেতা বাবলু মিয়া প্রমুখ। সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এছাড়াও শ্রমিকদের কর্ম
মহান মে দিবস-২০২৬ উপলক্ষে জেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় র্যালিটি সুনামগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি হাসন রাজা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো: সুহেল আহমদের সভাপতিত্বে এবং ইজি বাইক পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও সুনামগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মাসুক আলম, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, পৌর বিএনপির আহ্বায়ক জুনেদ আহমদ, পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, বাসসের জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ হানিফ মিয়া, শ্রমিক নেতা বাবলু মিয়া প্রমুখ। সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এছাড়াও শ্রমিকদের কর্মঘণ্টা নির্ধারণের দাবি জানানো হয়।
What's Your Reaction?