মহিলা হোটেলকর্মীর সঙ্গে পাক ক্রিকেটারের খারাপ আচরণ!
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি পাকিস্তান। সেজন্য ক্রিকেটারদের আর্থিক জরিমানা করা হয়েছে। তবে এবার বেরিয়ে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। ক্যান্ডিতে থাকার সময়ে এক মহিলা হোটেলকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন পাকিস্তানের ক্রিকেটার। সেজন্য ঐ ক্রিকেটারকে জরিমানাও করা হয়েছে।
সুপার এইটের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগে এক পাক ক্রিকেটার দুর্ব্যবহার করেন। দলের ম্যানেজার তা জানতে পেরে আর্থিক জরিমানা করেন।
টেলিকম এশিয়া স্পোর্ট নামের একটি সংবাদমাধ্যমকে এক সূত্র নিশ্চিত করেছে যে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের ম্যাচের আগে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে থাকা এক ক্রিকেটার হোটেলের মহিলা হাউজকিপিং স্টাফের সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই হোটেলকর্মী চিৎকার করে ওঠেন। সাহায্য চান। তার চিৎকার শুনে হোটেলের বাকি কর্মীরা এগিয়ে আসেন। সেই হোটেলকর্মীকে রক্ষা করেন। পুরো বিষয়টা জানান পাকিস্তানের টিম ম্যানেজার
নাভেদ চিমাকে।’
গোল্ডেন ক্রাউন হোটেলের শীর্ষ ম্যানেজমেন্ট হেস্তনেস্ত করতে চেয়েছিলেন। কিন্তু চিমা হোটেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে নেন। সেই ক্রিকেটারক
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি পাকিস্তান। সেজন্য ক্রিকেটারদের আর্থিক জরিমানা করা হয়েছে। তবে এবার বেরিয়ে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। ক্যান্ডিতে থাকার সময়ে এক মহিলা হোটেলকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন পাকিস্তানের ক্রিকেটার। সেজন্য ঐ ক্রিকেটারকে জরিমানাও করা হয়েছে।
সুপার এইটের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগে এক পাক ক্রিকেটার দুর্ব্যবহার করেন। দলের ম্যানেজার তা জানতে পেরে আর্থিক জরিমানা করেন।
টেলিকম এশিয়া স্পোর্ট নামের একটি সংবাদমাধ্যমকে এক সূত্র নিশ্চিত করেছে যে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের ম্যাচের আগে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে থাকা এক ক্রিকেটার হোটেলের মহিলা হাউজকিপিং স্টাফের সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই হোটেলকর্মী চিৎকার করে ওঠেন। সাহায্য চান। তার চিৎকার শুনে হোটেলের বাকি কর্মীরা এগিয়ে আসেন। সেই হোটেলকর্মীকে রক্ষা করেন। পুরো বিষয়টা জানান পাকিস্তানের টিম ম্যানেজার
নাভেদ চিমাকে।’
গোল্ডেন ক্রাউন হোটেলের শীর্ষ ম্যানেজমেন্ট হেস্তনেস্ত করতে চেয়েছিলেন। কিন্তু চিমা হোটেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে নেন। সেই ক্রিকেটারকে জরিমানা করা হয়। তবে এখানেই সমাধান হয়নি। সংশ্লিষ্ট ক্রিকেটারকে পিসিবি’র শৃঙ্খলারক্ষা কমিটির মুখোমুখি হতে হবে। আরও শাস্তির মুখেও পড়তে হবে তাকে।