মাঝমাঠে বিশেষ মনোযোগ বাংলাদেশের
ফুটবলে আক্রমণ গড়ার পথে যেমন মাঝমাঠ গুরুত্বপূর্ণ, প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়ার ক্ষেত্রেও তাই। আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে মাঠের গুরুত্বপূর্ণ এই বিভাগের সঙ্গে রক্ষণ ও আক্রমণভাগের সমন্বয় গড়ার দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে বাংলাদেশ। ভারতের গোয়ায় হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের পরের আসর। প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডে ক্যাম্প করছে টানা দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ রোববার তৃতীয় সেশনের প্রস্তুতিতে মাঝমাঠের সঙ্গে অন্যান্য বিভাগের সমন্বয় গড়ার দিকে মনোযোগ ছিল প্রধান কোচ পিটার বাটলারের। এই বিভাগের সঙ্গে রক্ষণ ও আক্রমণভাগের সংযোগ গড়ার কাজের পাশাপাশি সেটপিস নিয়েও বিশেষ কাজ হয়েছে এদিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে সরবরাহ করা ভিডিও বার্তায় নারী দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল গতকাল বলছিলেন, ‘দলের সার্বিক অবস্থা অনেক ভালো। কোনো ইনজুরি আপডেট নেই। আজকে যে সেশন হয়েছে, সেখানে ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের নিয়ে কাজ করেছি। তাদের মধ্যে যে বোঝাপড়া দরকার, সেটা নিয়ে মেয়েদের শেখানো হয়েছে।’ অনুশীলনের পর মাঠের পাশেই আইসবাথ নিয়েছেন ফুটবলাররা। অনুশীলনের ধকল কাটাতে ছিল এই রিকভারি সেশন।
ফুটবলে আক্রমণ গড়ার পথে যেমন মাঝমাঠ গুরুত্বপূর্ণ, প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়ার ক্ষেত্রেও তাই। আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে মাঠের গুরুত্বপূর্ণ এই বিভাগের সঙ্গে রক্ষণ ও আক্রমণভাগের সমন্বয় গড়ার দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে বাংলাদেশ।
ভারতের গোয়ায় হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের পরের আসর। প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডে ক্যাম্প করছে টানা দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ রোববার তৃতীয় সেশনের প্রস্তুতিতে মাঝমাঠের সঙ্গে অন্যান্য বিভাগের সমন্বয় গড়ার দিকে মনোযোগ ছিল প্রধান কোচ পিটার বাটলারের। এই বিভাগের সঙ্গে রক্ষণ ও আক্রমণভাগের সংযোগ গড়ার কাজের পাশাপাশি সেটপিস নিয়েও বিশেষ কাজ হয়েছে এদিন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে সরবরাহ করা ভিডিও বার্তায় নারী দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল গতকাল বলছিলেন, ‘দলের সার্বিক অবস্থা অনেক ভালো। কোনো ইনজুরি আপডেট নেই। আজকে যে সেশন হয়েছে, সেখানে ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের নিয়ে কাজ করেছি। তাদের মধ্যে যে বোঝাপড়া দরকার, সেটা নিয়ে মেয়েদের শেখানো হয়েছে।’ অনুশীলনের পর মাঠের পাশেই আইসবাথ নিয়েছেন ফুটবলাররা। অনুশীলনের ধকল কাটাতে ছিল এই রিকভারি সেশন।
থাইল্যান্ড সফরে অনুশীলনের পাশাপাশি একাধিক প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল। সোমবার হবে যার প্রথমটি। এই প্রসঙ্গে মাসুদ আহমেদ উজ্জ্বল বলেছেন, ‘আগামীকাল একটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলব। এই ম্যাচ আমাদের জন্য খুবই সহায়ক। আমরা যে ধরনের ফুটবল খেলতে চাচ্ছি, নতুন কিছু খেলোয়াড় দলে এসেছে, তাদের ভূমিকা কী হবে—সেটা দেখা খুবই জরুরি। সাফে যা আমাদের কাজে দেবে।’ ২১ মে থাইল্যান্ড ছাড়ার আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজরা। ১৩ মে হতে পারে সেই ম্যাচ।
২০২২ সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছিল বাংলাদেশ নারী দল। ২০২৪ সালে পরের আসরে সেটা ধরে রাখে লাল-সবুজরা। টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর বিদ্রোহ ও অভ্যন্তরীণ জটিলতা দলকে বড় ধাক্কা দিয়েছে। বিদ্রোহ করা ফুটবলারদের মধ্যে সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভিন, নিলুফার ইয়াসমিন নীলা, মাতসুশিমা সুমাইয়ার মতো প্রতিষ্ঠিত ফুটবলারদের উপেক্ষা করেন প্রধান কোচ পিটার বাটলার।
পরবর্তী সময়ে সিনিয়রদের বাদ দিয়েই বাংলাদেশকে এএফসি নারী এশিয়ান কাপের মঞ্চে নিয়ে যান এই ব্রিটিশ কোচ। তার পর থেকে সিনিয়রদের বাদ দিয়েই পথ চলছে বাংলাদেশ। সিনিয়রদের ছাড়া আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কেমন করে, সেটা বোঝা যাবে গোয়া সাফ চ্যাম্পিয়নশিপে।
What's Your Reaction?