মাটি খুঁড়ে ঘরে ঢুকে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে মাটি খুঁড়ে ঘরে ঢুকে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মে) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, শুক্রবার রাতে ছোট ভাইকে সঙ্গে নিয়ে নদীতে চিংড়ি রেনু আহরণ করতে গিয়েছিলেন মা। টিন শেডের ঘরে একা ঘুমিয়ে ছিলাম আমি। রাত দেড়টার দিকে মুখোশধারী দুজন ঘরে ঢুকে আমার ওপর নির্যাতন শুরু করে।  তিনি আরও অভিযোগ করেন, আমি ধস্তাধস্তি শুরু করলে অভিযুক্তরা গলায় ধারালো বঁটি ধরে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে চিৎকার দিয়ে একজনকে আঘাত করে জানালা খুলে চিৎকার করি। পরে আমার চাচা-চাচি চিৎকার শুনে এগিয়ে আসলে মুখোশধারীরা দরজা খুলে পালিয়ে যায়। ভুক্তভোগীর চাচি বলেন, চিৎকার শুনে আমার স্বামীকে নিয়ে তাদের ঘরে যাই। গিয়ে আমরা বুঝতে পারি কিছু একটা হয়েছে। পরে আলো জ্বালিয়ে বাড়ির আশপাশে খুঁজতে থাকি। পরে দেখি ঘরে বেড়ার নিচে মাটি খোঁড়া। সে আমাদের জানিয়েছে, মুখোশধারীরা তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে। কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। ভিকটিমের মা অভিযোগ করেছেন। এছাড়া ওই তরুণীকে মেডিকেল

মাটি খুঁড়ে ঘরে ঢুকে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে মাটি খুঁড়ে ঘরে ঢুকে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মে) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, শুক্রবার রাতে ছোট ভাইকে সঙ্গে নিয়ে নদীতে চিংড়ি রেনু আহরণ করতে গিয়েছিলেন মা। টিন শেডের ঘরে একা ঘুমিয়ে ছিলাম আমি। রাত দেড়টার দিকে মুখোশধারী দুজন ঘরে ঢুকে আমার ওপর নির্যাতন শুরু করে। 

তিনি আরও অভিযোগ করেন, আমি ধস্তাধস্তি শুরু করলে অভিযুক্তরা গলায় ধারালো বঁটি ধরে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে চিৎকার দিয়ে একজনকে আঘাত করে জানালা খুলে চিৎকার করি। পরে আমার চাচা-চাচি চিৎকার শুনে এগিয়ে আসলে মুখোশধারীরা দরজা খুলে পালিয়ে যায়।

ভুক্তভোগীর চাচি বলেন, চিৎকার শুনে আমার স্বামীকে নিয়ে তাদের ঘরে যাই। গিয়ে আমরা বুঝতে পারি কিছু একটা হয়েছে। পরে আলো জ্বালিয়ে বাড়ির আশপাশে খুঁজতে থাকি। পরে দেখি ঘরে বেড়ার নিচে মাটি খোঁড়া। সে আমাদের জানিয়েছে, মুখোশধারীরা তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। ভিকটিমের মা অভিযোগ করেছেন। এছাড়া ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

তিনি আরও বলেন, পুলিশ সুপার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow