মাঠে নামল কমিউনিস্ট পার্টি, ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে স্ট্যাটাস
দিল্লির ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে এবার মাঠে নামল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআই(এম)। সোমবার (২০ জুলাই) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়াতে সিপিআই(এম)-এর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। দলটির কর্মী-সমর্থকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দিল্লির আন্দোলনের সঙ্গে সংহতি জানান। সেই মিছিল থেকে মোদীবিরোধী স্লোগানও দেওয়া হয়। এ বিষয়ে সিপিআই(এম) এরিয়া কমিটির সদস্য বাদল চন্দ্র জানিয়েছেন, দিল্লির ঘটনায় আমরা একটা প্রতিবাদ মিছিল করলাম। দলমত নির্বিশেষে যন্তর মন্তরে যে আন্দোলন শুরু হয়েছে, তা ভাঙার জন্য রাষ্ট্রীয় ষড়যন্ত্র, ব্যাপক পুলিশি ব্যবস্থা, মেট্রোরেলের দরজা বন্ধ করে লাঠিপেটা করা হয়েছে। গায়ের জোরে অনশনরত সোনাম ওয়াংচুকে তুলে নিয়ে গিয়েছে। এই ভয়ংকর ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে কোনো কোনো দেশের সব মানুষ রাস্তায় নেমেছিল, আমরাও রাস্তায় নেমে মিছিল করে প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, এই প্রতিবাদ না করলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এরই মধ্যে ২০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আমাদের দেশের গোটা শিক্ষাব্যবস্থা তছনছ করে দিয়ে দুর্নীতি হচ্ছে। মোদী সরকারের কঠোর সমালোচনা
দিল্লির ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে এবার মাঠে নামল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআই(এম)। সোমবার (২০ জুলাই) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়াতে সিপিআই(এম)-এর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। দলটির কর্মী-সমর্থকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দিল্লির আন্দোলনের সঙ্গে সংহতি জানান। সেই মিছিল থেকে মোদীবিরোধী স্লোগানও দেওয়া হয়।
এ বিষয়ে সিপিআই(এম) এরিয়া কমিটির সদস্য বাদল চন্দ্র জানিয়েছেন, দিল্লির ঘটনায় আমরা একটা প্রতিবাদ মিছিল করলাম। দলমত নির্বিশেষে যন্তর মন্তরে যে আন্দোলন শুরু হয়েছে, তা ভাঙার জন্য রাষ্ট্রীয় ষড়যন্ত্র, ব্যাপক পুলিশি ব্যবস্থা, মেট্রোরেলের দরজা বন্ধ করে লাঠিপেটা করা হয়েছে। গায়ের জোরে অনশনরত সোনাম ওয়াংচুকে তুলে নিয়ে গিয়েছে। এই ভয়ংকর ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে কোনো কোনো দেশের সব মানুষ রাস্তায় নেমেছিল, আমরাও রাস্তায় নেমে মিছিল করে প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, এই প্রতিবাদ না করলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এরই মধ্যে ২০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আমাদের দেশের গোটা শিক্ষাব্যবস্থা তছনছ করে দিয়ে দুর্নীতি হচ্ছে।
মোদী সরকারের কঠোর সমালোচনা করে সিপিআই(এম) নেতা বলেন, মানুষ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না। লাদাখে যদি কেউ প্রতিবাদ করে, তাহলে সে চীনের দালাল, পাঞ্জাবি কেউ প্রতিবাদ করলে সে হবে খালিস্তানি, পশ্চিমবঙ্গে প্রতিবাদ করলে সে হবে বাংলাদেশি। আর গোটা দেশের মানুষ বিজেপির বিরুদ্ধে কথা বললে সবাই হবে পাকিস্তানি। একমাত্র চোরগুলোকে সমর্থন করলে তিনি (মোদী) ভাবেন ভারতীয়। কিন্তু যারা প্রকৃতি ভারতীয়, তারাই এই দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে।
এদিকে, দিল্লির ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে মঙ্গলবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছে পশ্চিমবঙ্গ সিপিআই(এম)। এরসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের বক্তব্যসহ একটি ভিডিও।
কেএএ/
What's Your Reaction?