মাথা ব্যথা করলেই চা-কফিতে চুমুক, এতে উপকার বেশি, নাকি ক্ষতি
দিনের ব্যস্ততা, অফিসের চাপ, দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, পর্যাপ্ত ঘুমের অভাব কিংবা অতিরিক্ত মানসিক চাপের কারণে মাথা ব্যথা এখন অনেকেরই নিত্যসঙ্গী। মাথা ধরলেই অনেকের প্রথম ভরসা হয়ে ওঠে এক কাপ গরম চা বা কফি। কারও আবার সকালে কফি না হলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, মাথা ব্যথা কমাতে চা বা কফি কি সত্যিই কার্যকর, নাকি অতিরিক্ত নির্ভরতা উল্টো সমস্যাকে আরও বাড়িয়ে দেয়? বিশেষজ্ঞদের মতে, এর উত্তর নির্ভর করে মাথা ব্যথার ধরন, ক্যাফেইন গ্রহণের পরিমাণ এবং ব্যক্তির দৈনন্দিন অভ্যাসের ওপর। ক্যাফেইন যেভাবে মাথা ব্যথা কমাতে সাহায্য করে চা ও কফিতে থাকা ক্যাফেইন একটি প্রাকৃতিক উত্তেজক উপাদান, যা মস্তিষ্কের রক্তনালির কার্যক্রমে প্রভাব ফেলে। কিছু ধরনের মাথা ব্যথা, বিশেষ করে মাইগ্রেনের শুরুর দিকে বা টেনশন-টাইপ হেডেকের ক্ষেত্রে সীমিত পরিমাণ ক্যাফেইন ব্যথা কমাতে সহায়তা করতে পারে। এ কারণেই অনেক ওভার-দ্য-কাউন্টার ব্যথানাশক ওষুধেও ক্যাফেইন যোগ করা হয়। ক্যাফেইন ওষুধের কার্যকারিতা কিছুটা বাড়াতে পারে এবং ব্যথা দ্রুত কমাতে সাহায্য করে। তবে এটি সবার ক্ষেত্রে একইভাবে কাজ করে না। অতিরিক্ত ক্যাফেইন মা
দিনের ব্যস্ততা, অফিসের চাপ, দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, পর্যাপ্ত ঘুমের অভাব কিংবা অতিরিক্ত মানসিক চাপের কারণে মাথা ব্যথা এখন অনেকেরই নিত্যসঙ্গী। মাথা ধরলেই অনেকের প্রথম ভরসা হয়ে ওঠে এক কাপ গরম চা বা কফি। কারও আবার সকালে কফি না হলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, মাথা ব্যথা কমাতে চা বা কফি কি সত্যিই কার্যকর, নাকি অতিরিক্ত নির্ভরতা উল্টো সমস্যাকে আরও বাড়িয়ে দেয়?
বিশেষজ্ঞদের মতে, এর উত্তর নির্ভর করে মাথা ব্যথার ধরন, ক্যাফেইন গ্রহণের পরিমাণ এবং ব্যক্তির দৈনন্দিন অভ্যাসের ওপর।
ক্যাফেইন যেভাবে মাথা ব্যথা কমাতে সাহায্য করে
চা ও কফিতে থাকা ক্যাফেইন একটি প্রাকৃতিক উত্তেজক উপাদান, যা মস্তিষ্কের রক্তনালির কার্যক্রমে প্রভাব ফেলে। কিছু ধরনের মাথা ব্যথা, বিশেষ করে মাইগ্রেনের শুরুর দিকে বা টেনশন-টাইপ হেডেকের ক্ষেত্রে সীমিত পরিমাণ ক্যাফেইন ব্যথা কমাতে সহায়তা করতে পারে। এ কারণেই অনেক ওভার-দ্য-কাউন্টার ব্যথানাশক ওষুধেও ক্যাফেইন যোগ করা হয়। ক্যাফেইন ওষুধের কার্যকারিতা কিছুটা বাড়াতে পারে এবং ব্যথা দ্রুত কমাতে সাহায্য করে। তবে এটি সবার ক্ষেত্রে একইভাবে কাজ করে না।
অতিরিক্ত ক্যাফেইন মাথা ব্যথার কারণও হতে পারে
অতিরিক্ত চা-কফি উল্টো ক্ষতি করতে পারে
অনেকেই মনে করেন, মাথা ব্যথা হলেই বারবার চা বা কফি পান করলে দ্রুত আরাম মিলবে। কিন্তু বাস্তবে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ 'রিবাউন্ড হেডেক' বা ওষুধ-নির্ভর মাথা ব্যথার মতো সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। যারা প্রতিদিন অনেক কাপ চা বা কফি পান করেন, তাদের শরীর ধীরে ধীরে ক্যাফেইনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। একদিন হঠাৎ কম পান করলে বা না খেলে ক্যাফেইন উইথড্রয়ালের কারণে মাথা ব্যথা, ক্লান্তি, মনোযোগ কমে যাওয়া কিংবা বিরক্তিভাব দেখা দিতে পারে। অর্থাৎ যে ক্যাফেইন একসময় আরাম দিচ্ছিল, অতিরিক্ত অভ্যাসের কারণে সেটিই পরে মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে।
সব ধরনের মাথা ব্যথায় কি কফি কার্যকর?
না। সব ধরনের মাথা ব্যথায় চা বা কফি সমানভাবে উপকারী নয়। যদি মাথা ব্যথার কারণ হয় পানিশূন্যতা, উচ্চ রক্তচাপ, সাইনাসের সমস্যা, সংক্রমণ বা অন্য কোনো শারীরিক অসুস্থতা, তাহলে শুধু কফি পান করে সমস্যার সমাধান হবে না। আবার কিছু মানুষের ক্ষেত্রে ক্যাফেইন উদ্বেগ, হৃদস্পন্দন বৃদ্ধি বা ঘুমের ব্যাঘাত ঘটিয়ে মাথা ব্যথা আরও বাড়িয়ে দিতে পারে।
মাথা ব্যথা কমাতে যা করবেন
মাথা ব্যথা শুরু হলে প্রথমেই শরীরে পর্যাপ্ত পানি আছে কি না, তা নিশ্চিত করুন। পানিশূন্যতা অনেক সময় মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এরপর সম্ভব হলে আলো কম এমন একটি শান্ত পরিবেশে কিছুক্ষণ বিশ্রাম নিন। দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার বা টেলিভিশনের স্ক্রিন ব্যবহার করলে চোখের ওপর চাপ পড়ে, তাই কিছু সময় স্ক্রিন থেকে দূরে থাকাও উপকারী।
একই সঙ্গে অনেকক্ষণ খালি পেটে না থেকে সময়মতো স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। কম রক্তে শর্করার কারণেও মাথা ব্যথা হতে পারে।
যখন চিকিৎসকের পরামর্শ নেবেন
যদি হঠাৎ জীবনের সবচেয়ে তীব্র মাথা ব্যথা শুরু হয়, মাথা ব্যথার সঙ্গে জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া, বারবার বমি, হাত-পা অবশ হয়ে যাওয়া, কথা বলতে সমস্যা হওয়া বা চোখে ঝাপসা দেখা দেয়, তাহলে এটি জরুরি চিকিৎসার বিষয় হতে পারে। একইভাবে নিয়মিত মাথা ব্যথা হলে, ব্যথানাশক খেয়েও না কমলে বা ব্যথার ধরন হঠাৎ পরিবর্তন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
মাথা ব্যথার শুরুতে এক কাপ চা বা কফি অনেকের ক্ষেত্রে স্বস্তি দিতে পারে, তবে এটিকে কখনোই স্থায়ী চিকিৎসা হিসেবে ভাবা উচিত নয়। প্রতিদিন অতিরিক্ত ক্যাফেইনের ওপর নির্ভরশীল হয়ে পড়লে উল্টা মাথা ব্যথার ঝুঁকি বাড়তে পারে। তাই পরিমিত চা-কফি পান, পর্যাপ্ত পানি, ভালো ঘুম, সুষম খাদ্য ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করে মাথা ব্যথা প্রতিরোধ করা উচিত।
সূত্র: মায়ো ক্লিনিক, এভরিডে হেলথ
এসএকেওয়াই
What's Your Reaction?

