মাদককারবারির কামড়ে পুলিশের এসআই আহত
ঝালকাঠিতে মাদককারবারির কামড়ে রতন চন্দ্র হাওলাদার নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কাঁঠালিয়া উপজেলার চেচরীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুজন হাওলাদার (৩০) কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের সোবাহান হাওলাদারের ছেলে। জানা গেছে, পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাদককারবারের অভিযোগে সুজন হাওলাদারকে আটক করে। এ সময় অভিযুক্ত সুজন কাঁঠালিয়া থানার এসআই রতন চন্দ্র হাওলাদারের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আট পিস ইয়াবাসহ আটক করা হয়। আহত এসআইকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান বলেন, অভিযুক্তের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।
ঝালকাঠিতে মাদককারবারির কামড়ে রতন চন্দ্র হাওলাদার নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কাঁঠালিয়া উপজেলার চেচরীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সুজন হাওলাদার (৩০) কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের সোবাহান হাওলাদারের ছেলে।
জানা গেছে, পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাদককারবারের অভিযোগে সুজন হাওলাদারকে আটক করে। এ সময় অভিযুক্ত সুজন কাঁঠালিয়া থানার এসআই রতন চন্দ্র হাওলাদারের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আট পিস ইয়াবাসহ আটক করা হয়। আহত এসআইকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান বলেন, অভিযুক্তের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।
What's Your Reaction?