মন্ত্রিসভায় জায়গা হয়নি বিএনপির যেসব হেভিওয়েট নেতার
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকে নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এই মন্ত্রিসভায় প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়া বেশ কয়েকজন স্থান পেয়েছেন। তবে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কয়েকজন জ্যেষ্ঠ নেতা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হননি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেলেও ঘোষিত তালিকায় একাধিক হেভিওয়েট নেতার নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নতুন মন্ত্রিসভায় জায়গা না পাওয়া বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে রয়েছেন—মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান এবং গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু–ও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হননি। মন্ত্রিসভায় জায়গা না পাওয়া নেতাদের মধ্যে শামসুজ্জামান দুদ
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকে নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এই মন্ত্রিসভায় প্রথমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়া বেশ কয়েকজন স্থান পেয়েছেন। তবে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কয়েকজন জ্যেষ্ঠ নেতা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হননি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেলেও ঘোষিত তালিকায় একাধিক হেভিওয়েট নেতার নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
নতুন মন্ত্রিসভায় জায়গা না পাওয়া বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে রয়েছেন—মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান এবং গয়েশ্বর চন্দ্র রায়।
এছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু–ও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হননি।
মন্ত্রিসভায় জায়গা না পাওয়া নেতাদের মধ্যে শামসুজ্জামান দুদু, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ছাড়া বাকিরা অতীতে বিএনপি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ফলে তাদের বাদ পড়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ চলছে।
What's Your Reaction?