মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলা, শ্রমিকদল নেতাসহ আটক ৪
বরিশালের উজিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ডিবির এক কনস্টেবলকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে ঘটনাস্থল থেকে শ্রমিকদল নেতাসহ চারজনকে আটক করে পুলিশ। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার খেয়াঘাট এলাকায় অভিযানকালে এ ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আটকরা হলেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মোল্লা, তার সহযোগী শামীম মোল্লা, মুনসুর মোল্লা এবং মো. আলাউদ্দিন। আহত কনস্টেবল মৃনাল চন্দ্র উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। জেলা ডিবির পরিদর্শক শেখ এহতেশামুল ইসলাম বলেন, ওই এলাকায় মাদকবিরোধী অভিযানে যান সাতজনের একটি দল। এ সময় আরিফ মোল্লার নেতৃত্বে একটি দল তাদের বাধা দেয়। পরে ধস্তাধস্তি ও বাগবিতণ্ডার এক পর্যায়ে আরিফ মোল্লা তার কাছে থাকা মাদকের একটি পোটলা পাশের পুকুরে ফেলে দেন। তখন কনস্টেবল মৃনাল চন্দ্র সেটি উদ্ধার করতে গেলে তার মাথায় আঘাত করা হয়। এতে কনস্টেবল জখম হন। ওসি রকিবুল ইসলাম বলেন, আহত কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হ
বরিশালের উজিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ডিবির এক কনস্টেবলকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে ঘটনাস্থল থেকে শ্রমিকদল নেতাসহ চারজনকে আটক করে পুলিশ।
শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার খেয়াঘাট এলাকায় অভিযানকালে এ ঘটনা ঘটে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মোল্লা, তার সহযোগী শামীম মোল্লা, মুনসুর মোল্লা এবং মো. আলাউদ্দিন।
আহত কনস্টেবল মৃনাল চন্দ্র উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
জেলা ডিবির পরিদর্শক শেখ এহতেশামুল ইসলাম বলেন, ওই এলাকায় মাদকবিরোধী অভিযানে যান সাতজনের একটি দল। এ সময় আরিফ মোল্লার নেতৃত্বে একটি দল তাদের বাধা দেয়। পরে ধস্তাধস্তি ও বাগবিতণ্ডার এক পর্যায়ে আরিফ মোল্লা তার কাছে থাকা মাদকের একটি পোটলা পাশের পুকুরে ফেলে দেন। তখন কনস্টেবল মৃনাল চন্দ্র সেটি উদ্ধার করতে গেলে তার মাথায় আঘাত করা হয়। এতে কনস্টেবল জখম হন।
ওসি রকিবুল ইসলাম বলেন, আহত কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় এসআই রাসেল বাদী হয়ে মামলা করেছেন।
শাওন খান/এএইচ/এএসএম
What's Your Reaction?