মাদকের টাকার জন্য মাকে মারধর, ছেলের কারাদণ্ড

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের টাকার জন্য মা ও পরিবারের সদস্যদের মারধরের অপরাধে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মাদকসেবী ওই যুবকের নাম ইমাম হোসেন (২৫)। তিনি ওই গ্রামের শফিউল আলম বাড়ির মৃত নুরুল আলমে ছেলে। জানা গেছে, দীর্ঘদিন ধরে ইমাম মাদক কেনার জন্য মা কহিনুর বেগমসহ পরিবারের সদস্যদের মারধর করতেন। তার অত্যাচারে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে উঠেন। খবর পেয়ে সোমবার বাড়িতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন।  মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, এক মাদকসেবী টাকার জন্য তার গর্ভধারিণী মা ও পরিবারের সদস্যদের মারধর করত। খবর পেয়ে সোমবার সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৬ মাস কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

মাদকের টাকার জন্য মাকে মারধর, ছেলের কারাদণ্ড

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের টাকার জন্য মা ও পরিবারের সদস্যদের মারধরের অপরাধে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মাদকসেবী ওই যুবকের নাম ইমাম হোসেন (২৫)। তিনি ওই গ্রামের শফিউল আলম বাড়ির মৃত নুরুল আলমে ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ইমাম মাদক কেনার জন্য মা কহিনুর বেগমসহ পরিবারের সদস্যদের মারধর করতেন। তার অত্যাচারে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে উঠেন। খবর পেয়ে সোমবার বাড়িতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন। 

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, এক মাদকসেবী টাকার জন্য তার গর্ভধারিণী মা ও পরিবারের সদস্যদের মারধর করত। খবর পেয়ে সোমবার সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৬ মাস কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow