মাদক কারবারিকে ধরে পুলিশে দিলেন ছাত্রদল নেতা
বরিশালের গৌরনদীতে সিরাজুল ইসলাম চুন্নু নামের এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন আব্দুর রহিম নামের এক ছাত্রদল নেতাসহ স্থানীয়রা। রোববার (১৯ এপ্রিল) রাতে গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কাসেমাবাদ এলাকার বাসিন্দা আব্দুর রহিম বলেন, ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ-হরিসেনা এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে মাদককারবারি সিরাজুল ইসলাম চুন্নু। রোববার কাসেমাবাদ বাসস্ট্যান্ডে ইয়াবা বিক্রির সময় স্থানীয় যুবসমাজকে সঙ্গে নিয়ে তাকে হাতেনাতে ধরে থানা পুলিশকে দিই। তিনি আরও বলেন, পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে যায়। মাদক কারবারিকে ধরার পর থেকে আমার পরিবারের সদস্য ও আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, স্থানীয়দের সহযোগিতায় ওই ইয়াবা কারবারিকে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর সোমবার (২০ এপ্রিল) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
বরিশালের গৌরনদীতে সিরাজুল ইসলাম চুন্নু নামের এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন আব্দুর রহিম নামের এক ছাত্রদল নেতাসহ স্থানীয়রা।
রোববার (১৯ এপ্রিল) রাতে গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কাসেমাবাদ এলাকার বাসিন্দা আব্দুর রহিম বলেন, ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ-হরিসেনা এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে মাদককারবারি সিরাজুল ইসলাম চুন্নু। রোববার কাসেমাবাদ বাসস্ট্যান্ডে ইয়াবা বিক্রির সময় স্থানীয় যুবসমাজকে সঙ্গে নিয়ে তাকে হাতেনাতে ধরে থানা পুলিশকে দিই।
তিনি আরও বলেন, পুলিশ তাকে ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে যায়। মাদক কারবারিকে ধরার পর থেকে আমার পরিবারের সদস্য ও আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, স্থানীয়দের সহযোগিতায় ওই ইয়াবা কারবারিকে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর সোমবার (২০ এপ্রিল) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
What's Your Reaction?