মাদক-জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, মাজারের খাদেমকে কুপিয়ে জখম
চাঁদপুরের মতলব উত্তরের বেলতলী এলাকার হযরত শাহ সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ১০৭তম লেংটার ওরস ও মেলার প্রথম দিনে মেলাস্থলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় মাদক সেবন ও জুয়ার অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে কয়েকজন জুয়ারির মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এ সময় অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়ার মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদিকে সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রেখেছে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। শরীফুল ইসলাম/কেএইচকে/জেআইএম
চাঁদপুরের মতলব উত্তরের বেলতলী এলাকার হযরত শাহ সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ১০৭তম লেংটার ওরস ও মেলার প্রথম দিনে মেলাস্থলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় মাদক সেবন ও জুয়ার অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে কয়েকজন জুয়ারির মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এ সময় অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়ার মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রেখেছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
শরীফুল ইসলাম/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?