মাদক মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

চাঁদপুরের মতলব দক্ষিণে মাদক মামলার আসামি আকতার গাজী (৫৩) ও তার ছেলে অনিক গাজীকে (২২) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার টিএনটি এলাকায় আকতার গাজীর নিজস্ব ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।  এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী আক্তার গাজী দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল। ইতোমধ্যে সে ৫ বার গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ৮টি মাদক মামলা ও একটি নারী নির্যাতন মামলা রয়েছে। ২০২৫ সালে সে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের সাজা দেন।   অপরদিকে তার ছেলে অনিক গাজীর বিরুদ্ধে মাদক ও নেশা সেবনের অভিযোগ রয়েছে। স্ত্রীকে মারধর নির্যাতনের মামলাও রয়েছে অনিক গাজীর বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, এলাকার যুবক ও কিশোরদের মাদক থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী আক্তার গাজীর বিরুদ্ধে এলাকাবাসী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে। তার বিরুদ্ধে বহু মামলাও রয়েছে থানায়। কিন্তু সে গ্রেপ্তারের পর কয়েকদিন কারাগারে থেকে জামিনে বের হয়ে সেই একইভাবে মাদক কারবারিতে লিপ্ত থাকে। মতলব দক্ষিণ থানার অফিসা

মাদক মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
চাঁদপুরের মতলব দক্ষিণে মাদক মামলার আসামি আকতার গাজী (৫৩) ও তার ছেলে অনিক গাজীকে (২২) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার টিএনটি এলাকায় আকতার গাজীর নিজস্ব ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।  এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী আক্তার গাজী দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল। ইতোমধ্যে সে ৫ বার গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ৮টি মাদক মামলা ও একটি নারী নির্যাতন মামলা রয়েছে। ২০২৫ সালে সে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের সাজা দেন।   অপরদিকে তার ছেলে অনিক গাজীর বিরুদ্ধে মাদক ও নেশা সেবনের অভিযোগ রয়েছে। স্ত্রীকে মারধর নির্যাতনের মামলাও রয়েছে অনিক গাজীর বিরুদ্ধে। স্থানীয়রা জানায়, এলাকার যুবক ও কিশোরদের মাদক থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী আক্তার গাজীর বিরুদ্ধে এলাকাবাসী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে। তার বিরুদ্ধে বহু মামলাও রয়েছে থানায়। কিন্তু সে গ্রেপ্তারের পর কয়েকদিন কারাগারে থেকে জামিনে বের হয়ে সেই একইভাবে মাদক কারবারিতে লিপ্ত থাকে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক কালবেলাকে বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আক্তার গাজী ও তার ছেলে অনিক গাজীকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow