মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

মেহেরপুরে মাদক মামলায় রানা আহমেদ নামের এক মাদককারবারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর দুই আসামি সাইফুল ইসলাম ও রুহুল আমিনকে খালাস প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ মো. গোলাম কবির এ আদেশ দেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রানা আহমেদ (২৬) মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান হাওড়াপাড়া গ্রামের হামিদুল হকের ছেলে।  মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালে ২৯ এপ্রিল রাত দেড়টার দিকে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা সেন্টারবাজার এলাকা থেকে ড্রাম ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৩৯ বোতল ফেনসিডিলসহ রানা আহমেদকে পুলিশ আটক করে। এসময় ড্রাম ট্রাক থেকে অপর দুই আসামি সাইফুল ইসলাম ও রুহুল আমিন পালিয়ে যায়। পরদিন তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা করা হয়।  মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই আব্দুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা নথিপত্র পযর্যবেক্ষণ, শুনানি ও অভিযোগপত্র পর্যালোচনা করে আদালত রানা আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়

মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
মেহেরপুরে মাদক মামলায় রানা আহমেদ নামের এক মাদককারবারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর দুই আসামি সাইফুল ইসলাম ও রুহুল আমিনকে খালাস প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ মো. গোলাম কবির এ আদেশ দেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রানা আহমেদ (২৬) মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান হাওড়াপাড়া গ্রামের হামিদুল হকের ছেলে।  মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালে ২৯ এপ্রিল রাত দেড়টার দিকে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা সেন্টারবাজার এলাকা থেকে ড্রাম ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৩৯ বোতল ফেনসিডিলসহ রানা আহমেদকে পুলিশ আটক করে। এসময় ড্রাম ট্রাক থেকে অপর দুই আসামি সাইফুল ইসলাম ও রুহুল আমিন পালিয়ে যায়। পরদিন তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা করা হয়।  মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই আব্দুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা নথিপত্র পযর্যবেক্ষণ, শুনানি ও অভিযোগপত্র পর্যালোচনা করে আদালত রানা আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। অপর দুই আসামিকে খালাস দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow