মানুষ আমাদের হিংসা করে: আর্জেন্টিনার প্রেসিডেন্ট

বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা জাতীয় দলকে ঘিরে আন্তর্জাতিক বিতর্কের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করে আলোচনায় এসেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। সমালোচনার জবাবে তিনি দাবি করেছেন, আর্জেন্টিনাকে যারা আক্রমণ করছে, তারা মূলত দেশটির প্রতি ঈর্ষান্বিত। ইনস্টাগ্রামে মাইলেই কয়েকটি ছবি ও বার্তা শেয়ার করেন। একটি পোস্টে তিনি লেখেন, ‘তোমার যদি শত্রু থাকে, তার মানে তুমি কোনো না কোনো সময়ে কোনো কিছুর পক্ষে দাঁড়িয়েছিলে। আমরা আর্জেন্টিনার পক্ষে দাঁড়াই।’ আরেকটি পোস্টে তিনি বলেন, ‘আর্জেন্টিনার সমস্যা হলো আমরা চোখে পড়ি, আমাদের উপেক্ষা করা যায় না। মানুষ আমাদের হিংসা করে, কারণ আমরা প্রায় সবকিছুতেই ভালো।’ পরদিনও তিনি একই ধরনের বার্তা শেয়ার করেন। সেখানে দাবি করা হয়, ‘এখন বিশ্ব দেখবে, আর্জেন্টাইনদের নিয়ে গঠিত একটি দেশ কত দূর যেতে পারে।\"’ মিইলেই একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবিও পোস্ট করেন, যেখানে দেখা যায় তিনি নিজের শার্ট খুলে ভেতরে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি দেখাচ্ছেন। ছবির সঙ্গে লেখা ছিল, ‘ভিভা আর্জেন্টিনা!’ বিশ্বকাপ চলাকালে মিলেই ও তার মন্ত্রিসভার সদস্যরা নিয়মি

মানুষ আমাদের হিংসা করে: আর্জেন্টিনার প্রেসিডেন্ট

বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা জাতীয় দলকে ঘিরে আন্তর্জাতিক বিতর্কের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করে আলোচনায় এসেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। সমালোচনার জবাবে তিনি দাবি করেছেন, আর্জেন্টিনাকে যারা আক্রমণ করছে, তারা মূলত দেশটির প্রতি ঈর্ষান্বিত।

ইনস্টাগ্রামে মাইলেই কয়েকটি ছবি ও বার্তা শেয়ার করেন। একটি পোস্টে তিনি লেখেন, ‘তোমার যদি শত্রু থাকে, তার মানে তুমি কোনো না কোনো সময়ে কোনো কিছুর পক্ষে দাঁড়িয়েছিলে। আমরা আর্জেন্টিনার পক্ষে দাঁড়াই।’

আরেকটি পোস্টে তিনি বলেন, ‘আর্জেন্টিনার সমস্যা হলো আমরা চোখে পড়ি, আমাদের উপেক্ষা করা যায় না। মানুষ আমাদের হিংসা করে, কারণ আমরা প্রায় সবকিছুতেই ভালো।’

পরদিনও তিনি একই ধরনের বার্তা শেয়ার করেন। সেখানে দাবি করা হয়, ‘এখন বিশ্ব দেখবে, আর্জেন্টাইনদের নিয়ে গঠিত একটি দেশ কত দূর যেতে পারে।"’

মিইলেই একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবিও পোস্ট করেন, যেখানে দেখা যায় তিনি নিজের শার্ট খুলে ভেতরে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি দেখাচ্ছেন। ছবির সঙ্গে লেখা ছিল, ‘ভিভা আর্জেন্টিনা!’

বিশ্বকাপ চলাকালে মিলেই ও তার মন্ত্রিসভার সদস্যরা নিয়মিতভাবে লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির দলের প্রতি সমর্থন জানিয়েছেন। মিশর ও ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা নাটকীয় জয় পেয়ে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়।

এদিকে, মিলেইর রাজনৈতিক সমর্থকদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রচারণাও চালায় যে, বিরোধী পেরোনিস্ট শিবির নাকি মেসিকে অপছন্দ করে। মাইলেই নিজেও এ ধরনের কিছু পোস্ট পুনঃশেয়ার করেন।

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow