‘মাফিয়া আমলে নির্বাচিত হলেও এই সরকারের প্রতি সমর্থন ছিল রাষ্ট্রপতির’

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘আমার মনে হয়, তিনি (মো. সাহাবুদ্দিন) মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে, তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়।’ শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের শপথকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের দফা তিন অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ (২৪ জুলাই) ৫টা ১ মিনিটে আমার নিকট জমা দিয়েছেন। ফলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি এবং রাষ্ট্রপতির পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি।’ আরও পড়ুন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তিনি বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগপত্র জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। কেন তিনি পদত্যাগ করেছেন এটি নিশ্চয়ই জানার কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে

‘মাফিয়া আমলে নির্বাচিত হলেও এই সরকারের প্রতি সমর্থন ছিল রাষ্ট্রপতির’

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘আমার মনে হয়, তিনি (মো. সাহাবুদ্দিন) মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে, তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়।’

শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের শপথকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের দফা তিন অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ (২৪ জুলাই) ৫টা ১ মিনিটে আমার নিকট জমা দিয়েছেন। ফলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি এবং রাষ্ট্রপতির পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগপত্র জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। কেন তিনি পদত্যাগ করেছেন এটি নিশ্চয়ই জানার কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানীং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন।’

jagonews24শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের শপথকক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ/ছবি ভিডিও থেকে নেওয়া

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এসব রোগের প্রাদুর্ভাব এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। এ কারণে তিনি পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘সংবিধানে ইতিমধ্যে আপনারা জানেন যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি, যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকারও যখন শপথ গ্রহণ করেন, তখন স্পিকার হিসেবে শপথের অংশে বর্ণিত থাকে। বলা থাকে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে তখন ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করবেন।’

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ‘সুতরাং আজ বাংলাদেশের নানা ধরনের কথাবার্তা আমি দুপুরে এসেই শুনছি। তিনি শারীরিক অসমর্থতার কারণে পদত্যাগ করেছেন আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা, এর সঙ্গে দেশের ভালো-মন্দ জড়িত। রাষ্ট্রপতি একজন মানুষ। তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন। লিখিতভাবে জানিয়েছেন তিনি কী কী রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই। তিনি নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল বার্তা পরিষ্কার হলো।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি দেশের একজন সম্মানিত ব্যক্তি, তিনি পদত্যাগ করতেই পারেন এবং এই চেয়ারটা কখনো শূন্য থাকে না। আমি জাতীয় সংসদের স্পিকার হিসেবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি, এটিই বাস্তবতা। আশা করি সকল ধরনের কনফিউশন এখন থেকে দূর হয়ে যাবে।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন- রাষ্ট্রপতি শুধু পদত্যাগ করলে হবে না, সাতদিনের মধ্যে গ্রেফতার করতে হবে- এ বিষয়ে মতামত জানতে চাইলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই।’

এমওএস/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow