মামলা করতে গিয়ে গ্রেফতার ছাত্রলীগ নেতা

লক্ষ্মীপুরের রায়পুরে হারুনুর রশিদ নয়ন নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার (৫ মে) দুপুরে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ উঠেছে, নয়নের বড় ভাই মঞ্জু মোল্লাকে জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে তা না নিয়ে উল্টো নয়নকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার নয়ন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লার ছেলে। সোমবার (৪ মে) রাতে রায়পুর উপজেলা শহর থেকে তাকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে থানা পুলিশ। নাম প্রকাশ্যে অনিচ্ছুক নয়নের কয়েকজন শুভাকাঙ্ক্ষী জানান, দুর্বৃত্তরা সোমবার বিকেলে চরলক্ষ্মী গ্রামে নয়নের বড় ভাই মালদ্বীপ প্রবাসী মঞ্জুর মোল্লাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে নয়নকে আটক করা হয়েছে। এ ব্যাপারে জানতে নয়নের ভাই জাকির হোসেন মোল্লাকে মুঠোফোনে কল দিলেও তিনি কথা ব

মামলা করতে গিয়ে গ্রেফতার ছাত্রলীগ নেতা

লক্ষ্মীপুরের রায়পুরে হারুনুর রশিদ নয়ন নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার (৫ মে) দুপুরে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ উঠেছে, নয়নের বড় ভাই মঞ্জু মোল্লাকে জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে তা না নিয়ে উল্টো নয়নকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার নয়ন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লার ছেলে।

সোমবার (৪ মে) রাতে রায়পুর উপজেলা শহর থেকে তাকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে থানা পুলিশ।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক নয়নের কয়েকজন শুভাকাঙ্ক্ষী জানান, দুর্বৃত্তরা সোমবার বিকেলে চরলক্ষ্মী গ্রামে নয়নের বড় ভাই মালদ্বীপ প্রবাসী মঞ্জুর মোল্লাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে নয়নকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে জানতে নয়নের ভাই জাকির হোসেন মোল্লাকে মুঠোফোনে কল দিলেও তিনি কথা বলতে রাজি হননি।

তবে নয়নের ভগ্নিপতি নুর মোহাম্মদ বলেন, ‘কোনো একটা কাজে নয়ন থানার দিকে যায়। সেখান থেকেই তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মামলা থাকলেও জামিনে ছিলেন। বিস্তারিত কিছু জানি না।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় নয়নকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকার বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি থানায় কোনো মামলা করতে আসেননি।

কাজল কায়েস/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow