মামলা পরিচালনার সুবিধায় সুপ্রিম কোর্টের নানা শাখা শনিবার খোলা

মামলা ফাইলিংয়ের সুবিধার্থে সুপ্রিম কোর্টের বিভিন্ন শাখা এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি শাখা আজ শনিবার (৬ জুন) খোলা রয়েছে। এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়। সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের স্ট্যাম্প রিপোর্টার, ফাইলিং ও হলফনামা শাখা শনিবার অফিস সময়ে খোলা রাখা হয়েছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনজীবীদের মামলার নোটিশ কপি দেওয়ার সুবিধার্থে নোটিশ কপি গ্রহণ শাখা আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এফএইচ/একিউএফ

মামলা পরিচালনার সুবিধায় সুপ্রিম কোর্টের নানা শাখা শনিবার খোলা

মামলা ফাইলিংয়ের সুবিধার্থে সুপ্রিম কোর্টের বিভিন্ন শাখা এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি শাখা আজ শনিবার (৬ জুন) খোলা রয়েছে।

এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের স্ট্যাম্প রিপোর্টার, ফাইলিং ও হলফনামা শাখা শনিবার অফিস সময়ে খোলা রাখা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনজীবীদের মামলার নোটিশ কপি দেওয়ার সুবিধার্থে নোটিশ কপি গ্রহণ শাখা আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

এফএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow