‘ডন ৩’ বিতর্কে আইনি পথে রণবীর, ফেডারেশনকে পাঠালেন নোটিশ

বলিউড অভিনেতা রণবীর সিংহকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ‘ডন ৩’ বিতর্ক। ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত এই সিনেমাকে কেন্দ্র করে অভিনেতার সঙ্গে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)-এর বিরোধ এবার আইনি পর্যায়ে পৌঁছেছে। জানা গেছে, ফেডারেশনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন রণবীর। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২ জুন) এফডব্লিউআইসিই-কে এই নোটিশ পাঠানো হয়। তবে নোটিসে ঠিক কী দাবি জানানো হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিষয়টি নিয়ে আদালতে ব্যাখ্যা দিতে হতে পারে ফেডারেশনকে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এফডব্লিউআইসিই ঘোষণা দেয়, ‘ডন ৩’ সিনেমা ঘিরে সৃষ্ট জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত ফেডারেশনের সদস্যরা রণবীর সিংহের সঙ্গে কোনো ধরনের কাজ করবেন না। এর আগে সিনেমাটির নির্মাতা ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি ফেডারেশনের কাছে অভিযোগ করেন বলেও দাবি করা হয়। ফেডারেশনের কয়েকজন সদস্যের বক্তব্য, সিনেমার শুটিং শুরু হওয়ার অল্প কিছুদিন আগে রণবীর নাকি প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি

‘ডন ৩’ বিতর্কে আইনি পথে রণবীর, ফেডারেশনকে পাঠালেন নোটিশ

বলিউড অভিনেতা রণবীর সিংহকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ‘ডন ৩’ বিতর্ক। ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত এই সিনেমাকে কেন্দ্র করে অভিনেতার সঙ্গে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)-এর বিরোধ এবার আইনি পর্যায়ে পৌঁছেছে। জানা গেছে, ফেডারেশনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন রণবীর।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২ জুন) এফডব্লিউআইসিই-কে এই নোটিশ পাঠানো হয়। তবে নোটিসে ঠিক কী দাবি জানানো হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বিষয়টি নিয়ে আদালতে ব্যাখ্যা দিতে হতে পারে ফেডারেশনকে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এফডব্লিউআইসিই ঘোষণা দেয়, ‘ডন ৩’ সিনেমা ঘিরে সৃষ্ট জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত ফেডারেশনের সদস্যরা রণবীর সিংহের সঙ্গে কোনো ধরনের কাজ করবেন না। এর আগে সিনেমাটির নির্মাতা ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি ফেডারেশনের কাছে অভিযোগ করেন বলেও দাবি করা হয়।

ফেডারেশনের কয়েকজন সদস্যের বক্তব্য, সিনেমার শুটিং শুরু হওয়ার অল্প কিছুদিন আগে রণবীর নাকি প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে আলোচনা করতে তিনবার অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে রণবীর সাড়া দেননি বলে অভিযোগ তাদের।

এফডব্লিউআইসিই জানায়, পরে রণবীরের পক্ষ থেকে একটি ই-মেইল পাঠানো হয়, যেখানে বলা হয় যে বিষয়টি ফেডারেশনের এখতিয়ারের মধ্যে পড়ে না। এরপরই তার বিরুদ্ধে ‘নন-কোঅপারেশন ডিরেক্টিভ’ বা অসহযোগিতার নির্দেশ জারি করে সংস্থাটি।

আরও পড়ুন:
বলিউডে নতুন ঝড়, সালমান-লরেন্স দ্বন্দ্ব নিয়ে সিনেমা 
আরিয়ানের গ্রেপ্তারের খবর শুনে যা করেছিলেন রিয়া 

অন্যদিকে, এফডব্লিউআইসিই-এর পদক্ষেপের পর রণবীর সিংহের টিম একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, চলচ্চিত্র অঙ্গনের প্রত্যেক সদস্য এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সবার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল রণবীর। পুরো বিতর্কের সময় তিনি সচেতনভাবেই নীরব থেকেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, পেশাগত সম্পর্ক ও ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে পারস্পরিক সম্মান বজায় রাখার পক্ষপাতী অভিনেতা।

সব মিলিয়ে ‘ডন ৩’কে ঘিরে রণবীর সিংহ ও এফডব্লিউআইসিই-এর এই বিরোধ এখন বলিউডের অন্যতম আলোচিত ইস্যু। শেষ পর্যন্ত এই দ্বন্দ্ব কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্টদের।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow