মারাত্মক দূষণে বিপর্যস্ত রামুর বাঁকখালী নদী
কক্সবাজারের প্রধান ও ঐতিহ্যবাহী নদী বাঁকখালী বর্তমানে দখল ও দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে রয়েছে। চরম হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। হাটবাজার, দোকানপাট ও বসতবাড়ির ময়লা-আবর্জনা নিয়মিত নদীতে ফেলায় নদীটি এখন অনেকাংশে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে বলে অভিযোগ ওঠেছে। পরিবেশবিদ ও নদী বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে বাঁকখালীর জীববৈচিত্র্য ও স্বাভাবিক প্রবাহ মারাত্মক হুমকির মুখে পড়বে। মঙ্গলবার (২ জুন) সরেজমিনে দেখা যায়, রামুর ফকিরা বাজারের পূর্বপাশের বাঁশবাজার, হাইটুপী হিন্দু শ্মশানঘাট এবং ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ সংলগ্ন নদীর বিভিন্ন অংশে প্রকাশ্যে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। স্থানীয়দের দাবি, বিশেষ করে ফকিরা বাজারের বর্জ্য নিয়মিতভাবে নদীতে নিক্ষেপ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা বিমল বড়ুয়া বলেন, এখানে দুর্গন্ধে থাকা যায় না। বাজার কমিটিকে বারবার বলার পরও নদীতে ময়লা ফেলা বন্ধ হচ্ছে না। আমার ছোট নাতি আছে, সে প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় কাজ করা সংগঠন বেলা চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কারী মনিরা পারভিন বলেন, বাঁকখালী নদীর দূষণ ও দখল নিয়ে বেলার পক্ষ থেকে ইতোমধ্যে
কক্সবাজারের প্রধান ও ঐতিহ্যবাহী নদী বাঁকখালী বর্তমানে দখল ও দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে রয়েছে। চরম হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। হাটবাজার, দোকানপাট ও বসতবাড়ির ময়লা-আবর্জনা নিয়মিত নদীতে ফেলায় নদীটি এখন অনেকাংশে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
পরিবেশবিদ ও নদী বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে বাঁকখালীর জীববৈচিত্র্য ও স্বাভাবিক প্রবাহ মারাত্মক হুমকির মুখে পড়বে।
মঙ্গলবার (২ জুন) সরেজমিনে দেখা যায়, রামুর ফকিরা বাজারের পূর্বপাশের বাঁশবাজার, হাইটুপী হিন্দু শ্মশানঘাট এবং ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ সংলগ্ন নদীর বিভিন্ন অংশে প্রকাশ্যে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।
স্থানীয়দের দাবি, বিশেষ করে ফকিরা বাজারের বর্জ্য নিয়মিতভাবে নদীতে নিক্ষেপ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা বিমল বড়ুয়া বলেন, এখানে দুর্গন্ধে থাকা যায় না। বাজার কমিটিকে বারবার বলার পরও নদীতে ময়লা ফেলা বন্ধ হচ্ছে না। আমার ছোট নাতি আছে, সে প্রায়ই অসুস্থ হয়ে পড়ে।
পরিবেশ ও প্রকৃতি রক্ষায় কাজ করা সংগঠন বেলা চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কারী মনিরা পারভিন বলেন, বাঁকখালী নদীর দূষণ ও দখল নিয়ে বেলার পক্ষ থেকে ইতোমধ্যে একটি মামলা আছে। আমরা যেহেতু লিগ্যাল অর্গানাইজেশন, আমরা খুব বেশি হলে মামলা করতে পারি, সরকারকে চিঠি দিতে পারি। এক্ষেত্রে স্থানীয় কমিউনিটি কিছু উদ্যোগ নিতে পারে। ঈদের পর এ বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করবো আমরা।
পরিবেশ ও নদী বিশেষজ্ঞ অলিউর রহমান বলেন, হাটবাজার, দোকানপাটের প্লাস্টিকগুলো নদী বা খালে ফেলা আমাদের দেশে রেওয়াজ হয়ে গেছে। প্লাস্টিককে মাছ খাদ্য মনে করে খেয়ে ফেলে। যদি একবার মাছ প্লাস্টিক খায়, তাহলে মাছের জীবন চক্র ধ্বংস হয়ে যায়। সেই সঙ্গে মাছের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং মরে যায়। মরার আগে মাছের বিভিন্ন চর্মরোগ হয়। এই চর্মরোগটি অন্যদের মধ্যেও ছড়ায়। এই প্রক্রিয়ার কারণেই আমাদের দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং অনেকটা বিপরীত স্রোতে যে কয়েকটা প্রজাতির মাছ টিকে আছে; সেটাও প্রজনন ক্ষমতা হারানোর কারণে দিনদিন বিলুপ্ত হয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এ অবস্থা চলতে থাকলে বুড়িগঙ্গার মতো বাঁকখালী নদীতে আর কোনো স্বাভাবিক মাছ থাকবে না। জীববৈচিত্র্য রক্ষার্থে দ্রুত দখল ও দূষণ বন্ধ করতে হবে। সাধারণত নদীর তীরে নিজস্ব ধারার কিছু গাছ থাকে; সেটা কোথাও ৫০, কোথাও ১০০-১৫০ প্রজাতির। এই গাছগুলোর পাতা, ফল হচ্ছে মাছের খাদ্য। আমরা নদীর তীরকে সংরক্ষণ করে দেশীয় প্রজাতির গাছ লাগাতে পারি। যদি প্লাস্টিক, রাসায়নিক বর্জ্যমুক্ত নদী করতে পারি তাহলে জীববৈচিত্র্য থাকবে, নাহয় চিরতরে ধ্বংস হয়ে যাবে।
স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদুল হক জনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে আগামী পাঁচ বছরে খাল খননের একটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু সম্প্রতি বাঁকখালীর বিভিন্ন স্থানে যেভাবে ময়লা ফেলা হচ্ছে, তা নিঃসন্দেহে সামাজিক অপরাধ। আমি মনে করি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
ফকিরা বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল বলেন, বিষয়টি আমি এখন জানতে পেরেছি। প্রশাসনের নির্ধারিত স্থান থাকার পরও কেউ যত্রতত্র ময়লা ফেললে সমিতির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. জিল্লুর রহমান কালবেলাকে বলেন, আমি যেহেতু নতুন এসেছি আগামীকালই পরিদর্শন করবো। আপনি আমাকে স্থানগুলো লিখে দেন।
What's Your Reaction?