মার্কিন এফ-১৫ বিধ্বস্তের দাবি, প্রকৃত ঘটনা জানাল সেন্টকম
মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্তের একটি দাবি ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, ইরানের হামলায় একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বৃহস্পতিবার (০৫ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেন্টকম জানিয়েছে, বুধবার ভোরে ইরানে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত গুজব ছড়িয়ে পড়েছে। এঘটনা ভিত্তিহীন। এটির সত্যতার কোনো ভিত্তি নেই। এর আগে গত সোমবার (০২ মার্চ) কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দেয় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। প্রতিষ্ঠানটি জানায়, রোববার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এক্সে এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, বিমানের ছয় পাইলট নিরাপদে বের হয়ে এসেছে। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, কুয়েত এই ঘটনার কথা স্বীকার করেছে। চলমান অভিযানে কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা
মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্তের একটি দাবি ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, ইরানের হামলায় একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বৃহস্পতিবার (০৫ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সেন্টকম জানিয়েছে, বুধবার ভোরে ইরানে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত গুজব ছড়িয়ে পড়েছে। এঘটনা ভিত্তিহীন। এটির সত্যতার কোনো ভিত্তি নেই।
এর আগে গত সোমবার (০২ মার্চ) কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দেয় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। প্রতিষ্ঠানটি জানায়, রোববার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।
এক্সে এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, বিমানের ছয় পাইলট নিরাপদে বের হয়ে এসেছে। তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, কুয়েত এই ঘটনার কথা স্বীকার করেছে। চলমান অভিযানে কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
সেন্টকম জানিয়েছে, ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে অতিরিক্ত তথ্য প্রকাশ করা হবে।
What's Your Reaction?