মার্কিন তারকা অভিনেতা গ্রেপ্তার

হলিউডের আলোচিত অভিনেতা শিয়া লাবিউফ আবারও গ্রেপ্তার হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ওরলেনস শহরে মারামারির একটি ঘটনায় তাকে নতুন করে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নথির বরাতে এ তথ্য জানা গেছে। সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  পুলিশ জানিয়েছে, চলতি মাসের শুরুতে শহরের একটি বারের বাইরে কয়েকজনকে ঘুষি মারার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। একই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি অভিযোগ যোগ হওয়ায় শনিবার তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ কার্টার এলাকায় রয়েল স্ট্রিট ইন অ্যান্ড আর বারের সামনে এ ঘটনা ঘটে। এ সময়ে সেখানে শহরের বিখ্যাত মারদি গ্রাস উৎসব চলছিল।  অভিযোগে বলা হয়েছে, লাবাফ কয়েকজনকে মারধরের সময় সমকামীবিদ্বেষী মন্তব্যও করেছিলেন। একটি ভিডিওতে দেখা যায়, তিনি এক ব্যক্তিকে মাটিতে ফেলে দেন এবং আরেকজনের মুখে ঘুষি মারেন। এ সময় ওই ব্যক্তি গুরুতর আহত হন।  অভিনেতার আইনজীবী সারাহ চেরভিনস্কি জানান, নতুন গ্রেপ্তারি পরোয়ানার খবর পাওয়ার পর লাবাফ স্বেচ্ছায় ওরলেনস পারিস কারাগারে আত্মসমর্পণ করেন। তিনি বলেন, একই ঘটনার জন্য সাধারণ কাউকে এত বেশি জামানত দিয়ে দুবার জেলে

মার্কিন তারকা অভিনেতা গ্রেপ্তার

হলিউডের আলোচিত অভিনেতা শিয়া লাবিউফ আবারও গ্রেপ্তার হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ওরলেনস শহরে মারামারির একটি ঘটনায় তাকে নতুন করে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নথির বরাতে এ তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পুলিশ জানিয়েছে, চলতি মাসের শুরুতে শহরের একটি বারের বাইরে কয়েকজনকে ঘুষি মারার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। একই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি অভিযোগ যোগ হওয়ায় শনিবার তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ কার্টার এলাকায় রয়েল স্ট্রিট ইন অ্যান্ড আর বারের সামনে এ ঘটনা ঘটে। এ সময়ে সেখানে শহরের বিখ্যাত মারদি গ্রাস উৎসব চলছিল। 

অভিযোগে বলা হয়েছে, লাবাফ কয়েকজনকে মারধরের সময় সমকামীবিদ্বেষী মন্তব্যও করেছিলেন। একটি ভিডিওতে দেখা যায়, তিনি এক ব্যক্তিকে মাটিতে ফেলে দেন এবং আরেকজনের মুখে ঘুষি মারেন। এ সময় ওই ব্যক্তি গুরুতর আহত হন। 

অভিনেতার আইনজীবী সারাহ চেরভিনস্কি জানান, নতুন গ্রেপ্তারি পরোয়ানার খবর পাওয়ার পর লাবাফ স্বেচ্ছায় ওরলেনস পারিস কারাগারে আত্মসমর্পণ করেন। তিনি বলেন, একই ঘটনার জন্য সাধারণ কাউকে এত বেশি জামানত দিয়ে দুবার জেলে যেতে হতো না। তিনি যেমন বিশেষ সুবিধা পাওয়ার দাবি করেন না, তেমনি জনপরিচিত ব্যক্তি হওয়ায় তাকে অতিরিক্ত কঠোর আচরণেরও শিকার হওয়া উচিত নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এখনো তিনি আদালতে আনুষ্ঠানিকভাবে কোনো দোষ স্বীকার বা অস্বীকার করেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow