মালদ্বীপের সাগরে ভয়াবহ আগুনে পুড়ল সাফারি বোট
মালদ্বীপের হুলহুমালের লেগুনে নোঙর করা একটি সাফারি বোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৯ মে) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে লেগুনের বিস্তীর্ণ অংশ। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, হুলহুমালের লেগুনের বাইরে নোঙর করা ‘এম্পেরর এক্সপ্লোরার’ নামে সাফারি বোটটিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বোটজুড়ে ছড়িয়ে পড়ে। দূর থেকেও আকাশে উড়তে থাকা ঘন ধোঁয়া স্পষ্ট দেখা যাচ্ছিল। মালদ্বীপ পুলিশ জানায়, শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে তারা অগ্নিকাণ্ডের সংবাদ পায়। খবর পাওয়ার পরপরই মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ)-এর দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের পর ‘এম্পেরর এক্সপ্লোরার’-এর দুই নাবিককে চিকিৎসার জন্য হুলহুমালে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা গুরুতরভাবে দগ্ধ হননি। তবে আগুনের তীব্রতায় সাফারি বোটটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। উল্লেখ্য, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে পুলি
মালদ্বীপের হুলহুমালের লেগুনে নোঙর করা একটি সাফারি বোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৯ মে) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে লেগুনের বিস্তীর্ণ অংশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, হুলহুমালের লেগুনের বাইরে নোঙর করা ‘এম্পেরর এক্সপ্লোরার’ নামে সাফারি বোটটিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বোটজুড়ে ছড়িয়ে পড়ে। দূর থেকেও আকাশে উড়তে থাকা ঘন ধোঁয়া স্পষ্ট দেখা যাচ্ছিল।
মালদ্বীপ পুলিশ জানায়, শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে তারা অগ্নিকাণ্ডের সংবাদ পায়। খবর পাওয়ার পরপরই মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ)-এর দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
অগ্নিকাণ্ডের পর ‘এম্পেরর এক্সপ্লোরার’-এর দুই নাবিককে চিকিৎসার জন্য হুলহুমালে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা গুরুতরভাবে দগ্ধ হননি। তবে আগুনের তীব্রতায় সাফারি বোটটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে।
উল্লেখ্য, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে পুলিশ ও এমএনডিএফ যৌথভাবে অগ্নিকাণ্ডের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
What's Your Reaction?