মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মালদ্বীপে অবৈধভাবে বসবাস ও কর্মরত বিদেশিদের বিরুদ্ধে চলমান ‌‘অপারেশন কোরাঙি’-র তৃতীয় ধাপ আগামী ২ মে থেকে শুরু হচ্ছে। এ ধাপে ভিসা ফি পরিশোধ না করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান। বৃহস্পতিবার রাষ্ট্রপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে মালদ্বীপে কর্মরত বিদেশিদের মধ্যে প্রায় ৬২ শতাংশ বৈধ কাগজপত্রসহ অবস্থান করছেন। সরকার এরই মধ্যে বিদেশি নাগরিকদের সঠিক তথ্য সংরক্ষণ ও শনাক্তকরণের জন্য ব্যাপক বায়োমেট্রিক কার্যক্রম পরিচালনা করেছে। সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৬ হাজার বিদেশির আঙুলের ছাপসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এখনও ২ হাজার ৯৩৩ জনের তথ্য সংগ্রহ বাকি রয়েছে। এসব ব্যক্তির পরিচয় শনাক্তে ইমিগ্রেশন কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে। মন্ত্রী জানান, অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের শনাক্ত করতে আগামী ২ মে থেকে এক বছরের জন্য বিশেষ অভিযান পরিচালিত হবে। এ সময়ের মধ্যে যারা ভিসা ফি পরিশোধ না করে দেশে অবস্থান করবেন, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আটক করে তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হবে। তিনি আরও বলে

মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মালদ্বীপে অবৈধভাবে বসবাস ও কর্মরত বিদেশিদের বিরুদ্ধে চলমান ‌‘অপারেশন কোরাঙি’-র তৃতীয় ধাপ আগামী ২ মে থেকে শুরু হচ্ছে। এ ধাপে ভিসা ফি পরিশোধ না করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে মালদ্বীপে কর্মরত বিদেশিদের মধ্যে প্রায় ৬২ শতাংশ বৈধ কাগজপত্রসহ অবস্থান করছেন। সরকার এরই মধ্যে বিদেশি নাগরিকদের সঠিক তথ্য সংরক্ষণ ও শনাক্তকরণের জন্য ব্যাপক বায়োমেট্রিক কার্যক্রম পরিচালনা করেছে।

jagonews24

সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৬ হাজার বিদেশির আঙুলের ছাপসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এখনও ২ হাজার ৯৩৩ জনের তথ্য সংগ্রহ বাকি রয়েছে। এসব ব্যক্তির পরিচয় শনাক্তে ইমিগ্রেশন কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।

মন্ত্রী জানান, অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের শনাক্ত করতে আগামী ২ মে থেকে এক বছরের জন্য বিশেষ অভিযান পরিচালিত হবে। এ সময়ের মধ্যে যারা ভিসা ফি পরিশোধ না করে দেশে অবস্থান করবেন, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আটক করে তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

jagonews24

তিনি আরও বলেন, এই অভিযানে কোনো ধরনের প্রভাব বা সুপারিশ গ্রহণ করা হবে না। একবার আটক হলে কাউকে ছাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে না। ফলে সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এদিকে, বিদেশি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের প্রতিও আহ্বান জানানো হয়েছে যেন তারা সময়মতো ভিসা ফি পরিশোধ নিশ্চিত করেন। অন্যথায় তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

jagonews24

তবে প্রশাসনিক জটিলতার কারণে কেউ ভিসা ফি পরিশোধ করতে না পারলে তা মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই অভিযান বাস্তবায়িত হলে মালদ্বীপে অবৈধ বিদেশি শ্রমিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং শ্রমবাজারে শৃঙ্খলা ফিরে আসবে।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow