মালয়েশিয়ায় নিখোঁজ বাংলাদেশি যুবক, চরম উৎকণ্ঠায় পরিবার
মালয়েশিয়ায় ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন এক বাংলাদেশি যুবক। গত ১২ মে দুপুর থেকে নিখোঁজ হন তিনি। এতে চরম উৎকণ্ঠায় রয়েছে দেশে থাকা তার পরিবার ও স্বজনরা।
নিখোঁজ বিল্লাল শেখ (৪০) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত মফিজ উদ্দিন শেখের ছেলে৷
পরিবার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান বিল্লাল। সেখানে কেলেন্তান কাজাং এলাকায় জঙ্গল পরিষ্কারের কাজ করতেন তিনি। ২০২৫ সালের ডিসেম্বরে ছুটিতে বাংলাদেশে এসেছিলেন। এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারি ২ মাসের ছুটি কাটিয়ে আবারও কর্মের টানে মালেয়শিয়া যান। গত ১২ মে দুপুরে বিল্লাল শেখের সঙ্গে স্ত্রী পারুল বেগমের ভিডিও কলে কথা হয়৷
এরপর থেকে তার ব্যবহৃত ইমো, মেসেঞ্জারসহ সব যোগাযোগমাধ্যম বন্ধ দেখাচ্ছে। গত ৯ দিনে তার কোনো হদিস না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন পার করছে বিল্লাল শেখের মা, স্ত্রী ও চার সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির নিখোঁজের খবরে ভেঙে পড়েছেন সবাই।
স্ত্রী পারুল বেগম বলেন, আমার স্বামী ৯ দিন ধরে নিখোঁজ। গত ১২ মে দুপুরে আমার সঙ্গে ভিডিও কলে কথা হয়৷ এরপর থেকে আর যোগাযোগ নেই। আমরা খুব টেনশনে আছি, কষ্
মালয়েশিয়ায় ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন এক বাংলাদেশি যুবক। গত ১২ মে দুপুর থেকে নিখোঁজ হন তিনি। এতে চরম উৎকণ্ঠায় রয়েছে দেশে থাকা তার পরিবার ও স্বজনরা।
নিখোঁজ বিল্লাল শেখ (৪০) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত মফিজ উদ্দিন শেখের ছেলে৷
পরিবার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান বিল্লাল। সেখানে কেলেন্তান কাজাং এলাকায় জঙ্গল পরিষ্কারের কাজ করতেন তিনি। ২০২৫ সালের ডিসেম্বরে ছুটিতে বাংলাদেশে এসেছিলেন। এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারি ২ মাসের ছুটি কাটিয়ে আবারও কর্মের টানে মালেয়শিয়া যান। গত ১২ মে দুপুরে বিল্লাল শেখের সঙ্গে স্ত্রী পারুল বেগমের ভিডিও কলে কথা হয়৷
এরপর থেকে তার ব্যবহৃত ইমো, মেসেঞ্জারসহ সব যোগাযোগমাধ্যম বন্ধ দেখাচ্ছে। গত ৯ দিনে তার কোনো হদিস না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন পার করছে বিল্লাল শেখের মা, স্ত্রী ও চার সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির নিখোঁজের খবরে ভেঙে পড়েছেন সবাই।
স্ত্রী পারুল বেগম বলেন, আমার স্বামী ৯ দিন ধরে নিখোঁজ। গত ১২ মে দুপুরে আমার সঙ্গে ভিডিও কলে কথা হয়৷ এরপর থেকে আর যোগাযোগ নেই। আমরা খুব টেনশনে আছি, কষ্টে আছি। সরকারের কাছে দাবি আমার স্বামীর সন্ধান যেন দেওয়া হয়। আমি ৪ সন্তানকে নিয়ে খুব কষ্টে দিন পার করতেছি।
মা মোছা. বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার আদরের একমাত্র ছেলে বিল্লাল শেখ। আজ ৯ দিন ধরে তার সঙ্গে কথা বলতে পারি না। আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আপনারা আমার ছেলেকে বের করে দেন।
প্রতিবেশী আব্দুর রশীদ বলেন, বিল্লাল শেখ অনেক ভালো একটা ছেলে৷ সে অনেক কর্মঠ মানুষ। তার নিখোঁজের খবরে আমরা প্রতিবেশীরাও উৎকণ্ঠায় আছি। সরকারের কাছে দাবি জানাচ্ছি— দ্রুত যেন তার সন্ধান দেওয়া হয়।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী কালবেলাকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জেনেছি, মালয়েশিয়ায় মাদারগঞ্জের একজন রেমিট্যান্স যোদ্ধা বিল্লাল শেখ, গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। প্রাথমিকভাবে পরিবারের প্রতি আমার বার্তা— তারা যেন দূতাবাসে যোগাযোগ করেন। যাতে তার অবস্থানটি কোথায় জানার চেষ্টা করা যায়। সেক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব যেন পরিবারটিকে সহযোগিতা করতে দূতাবাসকে চিঠি দেওয়া হয়।