মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি ১০ তলা ভবন থেকে পড়ে লক্ষ্মীপুরের মিল্লাত হোসেন (৪২) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে কুয়ালালামপুরে ওই ভবনে কাজ করার সময় নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।  নিহত মিল্লাত হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জের লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। জানা যায়, জীবিকার তাগিদে প্রায় এক দশক আগে দূরদেশে পাড়ি জমিয়েছিলেন মিল্লাত হোসেন। স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটাবেন। কিন্তু কর্মস্থলের এ দুর্ঘটনা ধূলিসাৎ করে দিল সব স্বপ্ন, চিরতরে থেমে গেল তার জীবনপ্রদীপ। নিহতের ভাই মো. শরীফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য ভাইটা দীর্ঘদিন ধরে প্রবাসে রক্ত পানি করা পরিশ্রম করছিল। আজ কাজের সময় ১০ তলার ওপর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। এমন খবর পাব তা স্বপ্নেও ভাবিনি।  প্রবাসী এই শ্রমিকের নিথর দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন শোকসন্তপ্ত পরিবার ও স্থানীয় এলাকাবাসী।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow