মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিষয়ে মতবিনিময়

ঢাকাস্থ মালয়েশিয়ার হাইকমিশনার মুহাম্মাদ শুহাদা বিন ওসমানের সঙ্গে মতবিনিময় করেছে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা।  রোববার (১৭ মে) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র তৈরির বিষয়ে এ মতবিনিময় হয়।  সভায় উভয়পক্ষ বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিশেষভাবে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে মালয়েশিয়ার সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অধিকহারে বৃত্তি প্রদান এবং উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার তেরেঙ্গানু বিশ্ববিদ্যালয়ের করপোরেট যোগাযোগ বিভাগের পরিচালক জুকিফেরি বিন ইব্রাহিম।  অপরদিকে জামায়াতের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আবদুর রব, বাংলাদে

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিষয়ে মতবিনিময়

ঢাকাস্থ মালয়েশিয়ার হাইকমিশনার মুহাম্মাদ শুহাদা বিন ওসমানের সঙ্গে মতবিনিময় করেছে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। 

রোববার (১৭ মে) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র তৈরির বিষয়ে এ মতবিনিময় হয়। 

সভায় উভয়পক্ষ বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিশেষভাবে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে মালয়েশিয়ার সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অধিকহারে বৃত্তি প্রদান এবং উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার তেরেঙ্গানু বিশ্ববিদ্যালয়ের করপোরেট যোগাযোগ বিভাগের পরিচালক জুকিফেরি বিন ইব্রাহিম। 

অপরদিকে জামায়াতের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আবদুর রব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ ৭ সদস্যের প্রতিনিধিদল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow