মাসকাট থেকে আনছিলেন ৩০০ কার্টন সিগারেট, শাহ আমানতে ধরা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৩০০ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২৩ মার্চ) সকালে এসব সিগারেট জব্দসহ ওই যাত্রীকে আটক করা হয়। আটক আতিকুর রহমান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৮টা ৫০ মিনিটে সালাম এয়ারের একটি ফ্লাইট (ওভি-৪০১) ওমানের রাজধানী মাসকাট থেকে চট্টগ্রামে পৌঁছায়। গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের পরিমাণ ৩০০ কার্টন। এর বিপরীতে প্রায় ছয় লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, উদ্ধার করা সিগারেট ‘ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম)’ মূল্যে জব্দ করে কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আমদানি নিষিদ্ধ পণ্য প্রবেশ রোধ এবং রাজস্ব ফাঁকি ঠেকাতে বিমানবন্দরে নজরদারি আরও জোরদার করা হয়

মাসকাট থেকে আনছিলেন ৩০০ কার্টন সিগারেট, শাহ আমানতে ধরা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৩০০ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার (২৩ মার্চ) সকালে এসব সিগারেট জব্দসহ ওই যাত্রীকে আটক করা হয়। আটক আতিকুর রহমান চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।

বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৮টা ৫০ মিনিটে সালাম এয়ারের একটি ফ্লাইট (ওভি-৪০১) ওমানের রাজধানী মাসকাট থেকে চট্টগ্রামে পৌঁছায়। গোপন তথ্যের ভিত্তিতে ওই ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়।

জব্দ করা সিগারেটের পরিমাণ ৩০০ কার্টন। এর বিপরীতে প্রায় ছয় লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, উদ্ধার করা সিগারেট ‘ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম)’ মূল্যে জব্দ করে কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আমদানি নিষিদ্ধ পণ্য প্রবেশ রোধ এবং রাজস্ব ফাঁকি ঠেকাতে বিমানবন্দরে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow