মাসুদ উদ্দিন চৌধুরী আরও ৩ দিনের রিমান্ডে

সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ২৯ দিনের রিমান্ড শেষে রাজধানীর মিরপুর মডেল থানার বিপ্লব শেখ (১৯) হত্যা মামলায় আরও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (৪ মে) আসামিকে বিভিন্ন মামলায় ২৯ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালতে হাজির করা হয়। এরপর বিপ্লব হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. হাবিব উল্ল্যাহ আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।  এদিন আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী হারুন অর রশীদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। তিনি বলেন, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। উনি ১৪ দিন রিমান্ডের পর অসুস্থ হয়ে যায়। ১৫ দিন মেডিকেলে ছিলেন। হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। পরে আবার রিমান্ডে নেওয়া হয়। সার্বিক বিবেচনায় তার রিমান্ড বাতিল করা হোক। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর আজমল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার সাথে একাত্ম

মাসুদ উদ্দিন চৌধুরী আরও ৩ দিনের রিমান্ডে

সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ২৯ দিনের রিমান্ড শেষে রাজধানীর মিরপুর মডেল থানার বিপ্লব শেখ (১৯) হত্যা মামলায় আরও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৪ মে) আসামিকে বিভিন্ন মামলায় ২৯ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালতে হাজির করা হয়। এরপর বিপ্লব হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. হাবিব উল্ল্যাহ আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

এদিন আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী হারুন অর রশীদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। তিনি বলেন, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। উনি ১৪ দিন রিমান্ডের পর অসুস্থ হয়ে যায়। ১৫ দিন মেডিকেলে ছিলেন। হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। পরে আবার রিমান্ডে নেওয়া হয়। সার্বিক বিবেচনায় তার রিমান্ড বাতিল করা হোক। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর আজমল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার সাথে একাত্মতা পোষণ করে মিছিলে অংশ নেন ভিকটিম বিপ্লব শেখ। ঘটনার সময় এজাহারনামীয় ১নং আসামিসহ মাসুদ উদ্দিন চৌধুরীর পরোক্ষ নির্দেশে একদল সশস্ত্র সন্ত্রাসী আন্দোলন দমনের লক্ষ্যে মিছিলে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

এতে বিপ্লব শেখের গলায় ও কোমরে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। এই ঘটনায় গত বছরের ১ জুলাই মিরপুর মডেল থানায় ভিক্টিমের পিতা পারভেজ শেখ একটি হত্যা মামলা দায়ের করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow